Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪

ইন্দোনেশিয়া একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও অন্তত ৩০ জন রয়েছেন। তাদের জীবিত উদ্ধারে পুড়ে যাওয়া কারখানার ধ্বংসাবশেষে অভিযান পরিচালনা করছেন দেশটি উদ্ধারকারী দলের সদস্যরা।

রাজধানী জাকার্তা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বের বান্তেন প্রদেশের সিকান্দে অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া কনফেকশনারি কারখানার একটি ভবনে শনিবার সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দেশটির কর্তৃপক্ষ কারখানায় এই অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সোমবার দেশটির প্রেসিডেন্টের শ্রমবিষয়ক উপদেষ্টা সাইদ ইকবাল সাংবাদিকদের বলেছেন, পিটি ফনুসা আগুং মুলিয়া কনফেকশনারি কারখানায় অগ্নিকাণ্ডের অন্তত ২৪ জন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ভবনের এয়ারকন্ডিশনারের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার জনশক্তিবিষয়ক মন্ত্রী ইয়াসিয়েরলি বলেন, কারখানাটির নিরাপত্তা বিধি নিয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে। কারখানার মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড অগ্নিকাণ্ডের এই ঘটনায় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ইউনাইটেড ফ্যামিলি ফুডের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ৫ হাজার কর্মী কাজ করেন এবং বিদেশে চারটি কার্যালয়সহ দেশীয় বাজারে ভোগ্যপণ্যের বড় সরবরাহকারী। এর পণ্যগুলোর মধ্যে জনপ্রিয় কনফেকশনারি ব্র্যান্ড মিল্কিতা এবং ইনস্ট্যান্ট নুডলস লেমনিলো রয়েছে।

কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভেন এরউইন উইজায়া বলেছেন, শনিবার অগ্নিকাণ্ডের সময় কারখানা ভবনে প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন।

নিহতদের শনাক্তে সহায়তার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ চলা অবস্থায় প্রায় ৩০ জন শ্রমিকের স্বজন সোমবার দেশটির পুলিশের পরিচালিত একটি হাসপাতালে অপেক্ষা করছিলেন। ইয়ানি মারিয়ানি নামের নিহত এক শ্রমিক স্বজন ফিতরি তার ছেলেকে ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, ইয়ানি যে অংশে কাজ করতেন, সেটি ছিল একটি বদ্ধ জায়গা।

ফিতরি বলেন, ‌‌‘‘জায়গাটি বদ্ধ ছিল, ভেতরে কয়েক ডজন মানুষ ছিলেন; যাঁরা বের হতে পারেননি। ভেতরে কী ঘটে থাকতে পারে তা আমরা জানি না। কারণ আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।’’

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন

1

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

2

বেরোবি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাকে মারধর

3

কপ-৩১ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

4

সম্পত্তির অধিকার রক্ষার আইন নিয়ে জামায়াতের সমালোচনার জবাব চি

5

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

6

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের মন্তব্যের জবাব দিলেন দেম্বেলে

7

আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

8

বাবরই থাকছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক, ট্রিপল সেঞ্চুরিতে ফি

9

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

10

বিমানে তিক্ত অভিজ্ঞতা ইরফান সাজ্জাদের

11

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ম

12

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনসহ গেস্ট

13

সাংবাদিকদের পেটানোর হুমকি, আব্বাসিকে আইনি নোটিশ

14

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

15

বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন কুড়ির দ্বিতীয় আসর

16

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

17

মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরা

18

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

19

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরা

20