Jahirul Hasan
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চেলসির মালিকানা বদল নিয়ে মুখ খুললেন আলোনসো

চেলসির মালিকানায় বড় পরিবর্তন এসেছে। টড বোয়েলি ও মার্ক ওয়াল্টার নিজেদের অংশীদারত্ব বিক্রি করে দেওয়ায় ক্লাবটির প্রায় পুরো নিয়ন্ত্রণ এখন ক্লিয়ারলেকের হাতে। নতুন এই অধ্যায়কে ‘গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে দেখছেন চেলসি কোচ জাবি আলোনসো।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বোয়েলি ও ওয়াল্টারের সংখ্যালঘু অংশীদারত্ব কিনে নেবে ক্লিয়ারলেক। এর মধ্য দিয়ে রোমান আব্রামোভিচ পরবর্তী সময়ে চেলসির চেয়ারম্যান হিসেবে বোয়েলির অধ্যায়ও শেষ হচ্ছে। ওই সময়ে ক্লাবের বড় অঙ্কের দলবদল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রেখেছিলেন তিনি।

ক্লিয়ারলেকের সহপ্রতিষ্ঠাতা বেহদাদ এগবালি ও হোসে ই. ফেলিসিয়ানো। সুইস ধনকুবের হ্যান্সইয়র্গ ভিসও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। তিনজন মিলে ক্লাবের বাকি অংশীদারত্ব কিনছেন, যা মোটামুটি চেলসির এক-চতুর্থাংশের সমান। গ্রীষ্মে চেলসির দায়িত্ব নেওয়া আলোনসো বোয়েলি ও ওয়াল্টারের চার বছরের অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এগবালির নেতৃত্বে নতুন মালিকানার অধীনে সামনে এগিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।

কোচ বলেন, 'ক্লাবের মালিকানার কাঠামোয় বড় পরিবর্তন এসেছে, নতুন মালিকানা এসেছে—এটি চেলসির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। সাবেক মালিকদের তারা যা করেছেন, তার জন্য ধন্যবাদ। আমি তখন এখানে ছিলাম না, তবে জানি, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন বেহদাদ আরও বেশি, প্রায় পুরো নিয়ন্ত্রণ নেওয়ায় বিষয়টি পরিষ্কার হয়েছে।'

এগবালির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও ভালো বলে জানিয়েছেন চেলসি কোচ। আলোনসোর ভাষায়, তাকে চেলসির প্রকল্পের ব্যাপারে বোঝাতে মাদ্রিদে নিজে গিয়েছিলেন এগবালি, 'বেহদাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে প্রকল্পের ব্যাপারে বোঝাতে তিনিই মাদ্রিদে এসেছিলেন। আমরা ভালোভাবে কাজ করছি। স্কোয়াড নিয়ে প্রকল্পের প্রথম ধাপ আমরা শেষ করেছি। এটি ভালো হয়েছে। এখন আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাব।'

আন্তর্জাতিক বিরতির আগে চেলসির আরও একটি প্রিমিয়ার লিগ ম্যাচ বাকি। শুক্রবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে আলোনসোর দল। এরপর শুরু হবে তিন সপ্তাহের দীর্ঘ আন্তর্জাতিক বিরতি।

ব্রেন্টফোর্ড ম্যাচের আগে অধিনায়ক রিস জেমস, মার্কো পালেস্ত্রা ও জর্ডান হেন্ডারসনের ফিটনেস নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন আলোনসো। চোটের কারণে টানা তিন ম্যাচ বাইরে থাকা মোইসেস কাইসেদোও স্কোয়াডে ফিরতে পারেন।

জোয়াও পেদ্রোকেও দলে দেখা যেতে পারে। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেলেও চেলসির হয়ে শুক্রবার খেলতে পারার সম্ভাবনা উড়িয়ে দেননি আলোনসো, 'চোট ও স্কোয়াডের বিষয়ে আগামীকাল আমাদের শেষ অনুশীলন। তাই শুক্রবারের জন্য এখনই কাউকে বাইরে রাখছি না। সতর্ক থাকতে চাই এবং আগামীকাল পর্যন্ত অপেক্ষা করে প্রত্যেক খেলোয়াড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পা

1

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

2

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

3

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

4

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

5

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

6

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

7

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

8

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

9

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

10

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

11

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

12

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

13

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

14

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

15

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

16

অপরাধ দমনে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতিতে ব্যর্থ হলে কঠোর ব

17

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

18

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

19

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

20