Jahirul Hasan
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

বহুদিন থেকেই ফুটবল মাঠে নেই, কিন্তু বিশ্বকাপের আলো থেকে দূরে নন ডেভিড বেকহ্যাম। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে বাণিজ্যিক কার্যক্রমে বড় সাফল্য পেয়েছেন ইংল্যান্ডের সাবেক এই তারকা। বিশ্বকাপের বছরে তার ব্যবসা থেকে বিতরণ করা মুনাফার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০০ কোটি টাকা।

ফরাসি ওয়েবসাইট ‘ফুট মেরকাতোর’ বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর তথ্য অনুযায়ী, বেকহামের ব্র্যান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিপুল মুনাফা করেছে।

বিশ্বকাপের সময় বেকহ্যামের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত ছিল ম্যাকডোনাল্ডস, ভেরাইজন, পেপসি ও লে’জ-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। বিশ্বকাপ ঘিরে তাদের বিজ্ঞাপন ও প্রচারণায় বেকহ্যামের ব্র্যান্ডের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তবে এখানেই শেষ নয়। বিশ্বকাপের বছরে বেকহ্যামের ব্যবসার মোট আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, তার ব্র্যান্ডের আয় ২০ শতাংশ বেড়ে ৮ কোটি ৪০ লাখ পাউন্ডে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।

ফুটবল ক্যারিয়ারে ইংল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে বিশ্বজুড়ে যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বেকহ্যাম, অবসরের পর সেটিকেই বড় বাণিজ্যিক সাম্রাজ্যে রূপ দিয়েছেন। মাঠের ক্যারিয়ার শেষ হলেও তার তারকা খ্যাতি এখনও বিশ্ববাজারে বড় সম্পদ হয়ে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ৬ সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা

1

তিন প্রকল্পের পরও চূড়ান্ত হয়নি নতুন উদ্যোগ

2

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

3

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

4

‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’

5

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

6

সাংবাদিকদের প্রতিবাদে অনুষ্ঠান থেকে বাদ ‘উচ্ছৃঙ্খল’ পরীমনি

7

পূজার গানে শতবর্ষী মন্দিরের গল্প

8

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

9

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

10

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৩ বাসচালককে ১৫ হাজার টাকা

11

গোপন তথ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিশু-অভিভাবক গ্রেপ্তার

12

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

13

বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি

14

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

15

নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

16

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব, সংসদে এমপি মুজিবুরের অভি

17

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

18

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

19

ইরানে হামলার সব প্রস্তুতি শেষ, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা

20