Jahirul Hasan
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে প্লাস্টিকের কুমড়ায় মাথা আটকে থাকা হরিণ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্লাস্টিকের তৈরি হ্যালোইনের কুমড়ায় মাথা আটকে থাকা একটি হরিণ উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল কমলা রঙের ওই প্লাস্টিকের পাত্রে হরিণটির নাক পুরোপুরি ঢাকা পড়ে যাওয়ায় টানা ১০ দিন সে ঠিকমতো খেতে বা পানি পান করতে পারেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর হাইনস পার্কে একটি কঠিন অভিযানের মাধ্যমে হরিণটিকে মুক্ত করেন উদ্ধারকর্মীরা।

মিশিগানের রোমিও শহরভিত্তিক অলাভজনক সংস্থা ডেট্রয়েট অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপ হরিণটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। লিভোনিয়া এলাকায় প্রথমবার চোখে পড়ার পর থেকে স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারাও অনলাইনে যোগাযোগ করে সংস্থাটির সঙ্গে যোগ দেন।

রবিবার রাতে ওয়েন কাউন্টির হাইনস পার্কে হরিণটির সন্ধান পান উদ্ধারকর্মীরা। ২ হাজার ৩০০ একরের ওই পার্কে ঘন জঙ্গল, ঝোপঝাড় আর কাদামাখা খাড়া ঢাল পেরিয়ে তারা হরিণটির পিছু নেন। অভিযানটি মোটেও সহজ ছিল না। হরিণটির কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলকে হিমশীতল পানি ভেঙে ২০ ফুট চওড়া একটি নদী চারবার পার হতে হয়। অন্ধকার ঘনিয়ে আসায় তারা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই হরিণটিকে আবারও দেখতে পাওয়ার খবর আসে। এ সময় তারা নিরাপদে প্রাণীটিকে ট্রাঙ্কুলাইজার (চেতনানাশক) দিয়ে অচেতন করতে সক্ষম হন।

অচেতন করার পর ওই অল্পবয়সী পুরুষ হরিণটির মাথা থেকে প্লাস্টিকের কুমড়ার পাত্রটি খুলে ফেলা হয়। ভালোভাবে খাওয়া-দাওয়া করতে না পারায় হরিণটি কিছুটা পানিশূন্যতায় ভুগছিল, তাই তাকে চিকিৎসাও দেওয়া হয়।

ডেট্রয়েট অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপ ফেসবুকে জানিয়েছে, চিকিৎসার পর হরিণটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। চেতনানাশকের প্রভাব কেটে যাওয়ার পর সে নিজ পায়ে দাঁড়িয়ে জঙ্গলে ফিরে যায়। উদ্ধারকারী দলের মতে, যাওয়ার আগে হরিণটি কিছুক্ষণ থেমে নিজের শরীর পরিষ্কার করে এবং ফিরে তাকিয়ে যেন তাদের ধন্যবাদ জানায়। দীর্ঘ ১০ দিনের তল্লাশিতে যারা অংশ নিয়েছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। তীব্র ঠান্ডা, কাদামাখা শরীর আর ক্লান্তি ভুলে হরিণটিকে বাঁচাতে পেরেই খুশি উদ্ধারকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে

1

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

2

২০২৬ বিশ্বকাপকে শেষ বলা সেই রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘো

3

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

4

কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হওয়ার ভয়াবহ ভিডিও প্রক

5

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

6

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারা

7

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

8

অক্টোবরের শুরুতে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন নেতানিয়াহু, ব

9

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতি

10

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

11

ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতীয় স্পিনার

12

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

13

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কবে কখন জেনে নিন

14

রিয়ালে ফিরতে পর্তুগালের প্রস্তাব ফিরিয়েছিলেন মরিনহো

15

নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

16

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

17

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

18

থাইল্যান্ডে সয়েল ফিভারে ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০

19

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

20