Jahirul Hasan
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন


তীব্র বিক্ষোভের মুখে কলকাতা থেকে বিতাড়িত হওয়া বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘ দুই দশক পর ফের কলকাতায় গেছেন। আজ শুক্রবার (৩০ জুলাই) ভারতের রাজধানী দিল্লি থেকে একটি বিমানে করে কলকাতার সুবাষ চন্দ্র বসু বিমাবন্দরে আসেন তিনি। এ সময় তার শুভাকাঙ্খীরা তাকে বরণ করে নেন।

কাল শনিবার তিনি রবিন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্যরা উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে তসলিমা এক কবিতা আবৃতি করবেন।

বিতর্কিত লেখালেখির অভিযোগে ময়মনসিংহে জন্ম নেওয়া তসলিমা ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে বিতাড়িত হন।

এরপর ইউরোপে গিয়ে সেখান থেকে এসে ভারতের কলকাতায় এসে বসবাস শুরু করেন। তবে দ্বিখণ্ডিত নামে নিজের আত্মজীবনীতে বিতর্কিত লেখার কারণে কলকাতায়ও তার বিরুদ্ধে বিক্ষোভ হয়।

এরপর ২০০৭ সালে তিনি কলকাতা থেকেও বিতাড়িত হন। বিক্ষোভ ছড়িয়ে পড়লে পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার তাকে কলকাতা থেকে বের করে দেয়। এরপর তিনি চলে যান দিল্লিতে। সেখান থেকে আবারও ইউরোপে গিয়ে দিল্লিতে গিয়ে থিতু হন।

আজ কলকাতায় পা রাখার পর তসলিমা বলেছেন, “এখানে ফিরতে পেরে আমার খুব ভালো লাগছে।”
কলকাতা থেকে বিতাড়িত হওয়ার পর তসলিমা অসংখ্যবার কলকাতায় ফেরার কথা বলেছেন। তিনি কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করতেন।


সূত্র: ইন্ডিয়া টুডে, ইকোনোমিক টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

1

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

2

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

3

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপ

4

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

5

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

6

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

7

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

8

গোপন তথ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিশু-অভিভাবক গ্রেপ্তার

9

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

10

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

11

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পেরুর ১১ নাগরিক নিহত, ১১৪ জন নিখোঁজ

12

চ্যাম্পিয়ন হলে কি ভারতের মেয়েরাও ট্রফি প্রত্যাখ্যান করবে?

13

৯/১১ হামলার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র টানলেন ট্রাম্প

14

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

15

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

16

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

17

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

18

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি:

19

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

20