Jahirul Hasan
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে মেলবোর্নে

অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে ২০২৮ সালে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে নিউজিল্যান্ড। এরই মধ্যে শোনা যাচ্ছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-তে আইসিসির বৈশ্বিক এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। ‘৯নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, এই আইকনিক ভেন্যুতে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি আয়োজিত হবে।

এর আগে ২০২২ সালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ফাইনালটিও এখানেই অনুষ্ঠিত হয়েছিল। ২০২৮ সালের ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আটটি সম্ভাব্য শহরে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যদিও আইসিসির পক্ষ থেকে এখনো ভেন্যুর পূর্ণাঙ্গ তালিকা বা ম্যাচ বণ্টনের বিষয়টি নিশ্চিত করেনি।

প্রায় ১ লাখ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এমসিজিতে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পার্থের অপটাস স্টেডিয়াম একটি সেমিফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে আছে। অপর সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। সিডনি ও অ্যাডিলেডে এবার সেমিফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।

অস্ট্রেলিয়ার অন্যান্য ভেন্যুর তুলনায় পার্থের সময় অঞ্চলটি ভারতীয় টেলিভিশন দর্শকদের জন্য বেশি সুবিধাজনক। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তবে চূড়ান্ত সময়সূচি অনুযায়ী তাদের ম্যাচটি পার্থে আয়োজিত হতে পারে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় পাঁচটি ভেন্যু মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, পার্থ ও ব্রিসবেন ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ডের সম্ভাব্য আয়োজক শহরগুলো হলো অকল্যান্ড, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। তবে দুই আয়োজক দেশের মধ্যে ৫৫টি ম্যাচ কীভাবে ভাগ করা হবে, তা এখনো নিশ্চিত করেনি আইসিসি।

বড় ধরনের আন্তর্জাতিক ফাইনাল আয়োজনে এমসিজির দারুণ রেকর্ড রয়েছে। ২০২২ সালের আসর ছাড়াও ১৯৯২ ও ২০১৫ সালের পুরুষ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং ২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘বিগ ব্যাশ লিগ’ (বিবিএল) বেসরকারিকরণের পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও সেমিফাইনাল আয়োজনের সুযোগ হারিয়েছে অ্যাডিলেড ওভাল। বেশ কয়েকটি রাজ্য অ্যাসোসিয়েশন এই প্রস্তাবের বিরোধিতা করেছিল, যার মধ্যে অ্যাডিলেডও অন্যতম।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই পরিকল্পনা অনুমোদন করেছে, যার ফলে বিভিন্ন রাজ্য ও ক্লাব তাদের ‘টিম পার্টিসিপেশন এগ্রিমেন্ট’ (টিপিএ)-এর বাণিজ্যিক অংশ বিক্রি করতে পারবে। ধারণা করা হচ্ছে, এই মতবিরোধের কারণেই অ্যাডিলেডকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলো আয়োজনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে একটি কোয়ার্টার ফাইনাল এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৮ সালের বিশ্বকাপে কোনো সেমিফাইনাল ম্যাচ এখানে আয়োজিত হওয়ার সম্ভাবনা নেই। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় ধরনের পরিবর্তন এনেছে; সেমিফাইনালের আগে যুক্ত করা হয়েছে দুটি এলিমিনেটর ম্যাচ। এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই নতুন কাঠামোর ঘোষণা দেওয়া হয়, যা ২০২৮ সালের টুর্নামেন্ট থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, শুরুর পর্বে এখন পাঁচটি গ্রুপে চারটি করে দল থাকবে (আগে চারটি গ্রুপে পাঁচটি করে দল ছিল)। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল দ্বিতীয় পর্বে উঠবে। দ্বিতীয় পর্বে থাকবে ‘সুপার ১০’ ফরম্যাট, যেখানে পাঁচটি করে দলের দুটি গ্রুপ থাকবে। যা আগের ‘সুপার এইট’ পদ্ধতির জায়গা নেবে। ‘সুপার ১০’-এর দুটি গ্রুপের বিজয়ী দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে প্রতিটি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলো অন্য গ্রুপের প্রতিপক্ষের মুখোমুখি হবে ‘ক্রস-পুল এলিমিনেটর’ ম্যাচে। এই এলিমিনেটর ম্যাচগুলোতে জয়ী দলগুলো সেমিফাইনালের বাকি দুটি স্থান নিশ্চিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃ

1

রাজনগরে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

2

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলা

3

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

4

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

5

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

6

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

7

ইউরোপীয় অস্ত্র কারখানাকে নিশানা বানানোর হুমকি রাশিয়ার

8

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

9

বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হলেন ড. জিন্নাত

10

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

11

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

12

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকে

13

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

14

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক

15

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

16

বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখলেন হামজা, ক্ষুব্ধ কোচ যা ব

17

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

18

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন

19

প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

20