Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায় উয়েফা


বিশ্বকাপসহ নিজেদের প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। ফিফার এমন পরিকল্পনা মোটেও সমর্থন পাচ্ছে না ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা)। এ ঘটনায় মুখোমুখি অবস্থানে এই দুই সংস্থা।

ফিফা জানিয়েছে, সদস্য দেশগুলোর অনুমোদন সাপেক্ষে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে তাদের অর্থায়ন ১০ বিলিয়ন ডলারেরও বেশি পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংস্থাটির দাবি, এই উদ্যোগের লক্ষ্য হলো বৈশ্বিক ফুটবলের আরও বিস্তার এবং উন্নয়ন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস ও দ্য টাইমস প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। দ্য টাইমস-এর দাবি, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ব্যক্তিগতভাবে কয়েক কোটি পাউন্ডের আর্থিক সুবিধা পেতে পারেন।

এসব প্রতিবেদনের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় উয়েফা। এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ‘এই সিদ্ধান্ত সীমা অতিক্রম করেছে, যা ফুটবলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর কখনোই করা উচিত নয়।’ উয়েফা আরও জানায়, ‘আমরা কেউই ফুটবলের মালিক নই। বিশ্বকাপ ফিফার বিক্রি করার সম্পদ নয়।’

ফিফার এই প্রস্তাব নিয়ে এখন আন্তর্জাতিক ফুটবলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সদস্য দেশগুলোর অনুমোদন মিলবে কি না এবং পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

1

সম্পত্তির অধিকার রক্ষার আইন নিয়ে জামায়াতের সমালোচনার জবাব চি

2

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

3

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

4

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

5

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

6

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

7

কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের বি

8

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র

9

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

10

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান

11

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

12

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

13

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

14

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ ত

15

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

16

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

17

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

18

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

19

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

20