Jahirul Hasan
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের ৩৫ বছর বয়সী রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। চোট কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই পুনরায় ইনজুরিতে পড়ায় তাকে নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে টানা দুই মাস নিবিড় পুনর্বাসন ও ফিটনেস প্রক্রিয়া শেষ করে এই সিরিজেই জাতীয় দলে ফেরেন বরুণ চক্রবর্তী। সিরিজের প্রথম ম্যাচে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি অসাধারণ বোলিং করেন। নিজের নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি উইকেট তুলে নেন।

চোটের মাত্রা বিবেচনা করে ভারতীয় দল ব্যবস্থাপনা কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত দল থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবারে তাকেই সরাসরি বেঙ্গালুরু পাঠানো হচ্ছে। সেখানে অভিজ্ঞ মেডিক্যাল টিম তার আঘাতের স্থানটি পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং পরবর্তী চিকিৎসা কার্যক্রম নির্ধারণ করবেন।

নতুন এই চোটের ফলে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে বরুণের অংশগ্রহণ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। মেডিক্যাল টিমের চূড়ান্ত প্রতিবেদনের পরই জানা যাবে তিনি এশিয়ান গেমসের মূল স্কোয়াডে থাকতে পারবেন কি না।

প্রথম ম্যাচ শেষে নিজের চোট ও প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে গিয়ে বরুণ চক্রবর্তী বলেছিলেন, ‘খেলোয়াড়দের জন্য চোট পাওয়া একটি স্বাভাবিক ঘটনা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

1

যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবীর অস্তিত্ব নিশ্চিত করল বিজ্ঞানী

2

ইমরান খানের স্বাস্থ্যের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’, সরব হলেন

3

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের জমকালো

4

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

5

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

6

বেরোবির শহীদ ফেলানি হলের নতুন প্রভোস্ট ড. মহসিনা আহসান

7

রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

8

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিন ব্লক শনাক্ত, রিং বসানোর প্র

9

বাউস্টের ইইই ফেস্টে গবেষণাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

10

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

11

কপ-৩১ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

12

বেরোবি নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ

13

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

14

ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন

15

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

16

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

17

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধান

18

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

19

পঞ্চম ধাপে ভোট যেসব ইউপিতে

20