Jahirul Hasan
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন রাহুল গান্ধীর

দিল্লিতে আন্দোলনরত তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা ছিল তরুণদের।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সেখানে কাউকে জড়ো হতে দেয়নি। কোনো বিক্ষোভকারী যেন বিক্ষোভস্থলে পৌঁছাতে না পারেন সেজন্য হাজার হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়। তারা লোহার ব্যারিকেড দেওয়াসহ অন্যান্য প্রতিবন্ধকতা তৈরি করেন।

এছাড়া গণহারে তাদের গ্রেপ্তার করা হয়। এমন অবস্থায় রাহুল তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি সামাজিকমাধ্যমে ক্ষুব্ধ হয়ে লিখেছেন, “সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণকে গ্রেপ্তার করুন, আমাদের সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং আমরা পিছিয়ে যাব না।”

তিনি আরও লিখেছেন, “আমার কথা লিখে রাখুন, আমাদের যে তথ্যের দরকার তা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা আমাদের সংবিধানকে রক্ষা করব। আমরা ভারতীয়দের বাক স্বাধীনতাকে রক্ষা করব। আমরা একই সঙ্গে নিশ্চিত করব, গত ১৫-১৬ বছরে ভারতে যা হয়েছে তার পুনরাবৃত্তি আর হবে না।”

তরুণদের প্রতি সমর্থন আছে উল্লেখ করে রাহুল গান্ধী বলেছেন, “ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।”

ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম মুছে দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। যা এখন তীব্র থেকে তীব্র হচ্ছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

1

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

2

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

3

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

4

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

5

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান

6

মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপ

7

সাকিবের সঙ্গে তুলনায় মিরাজ বললেন, ‘আমি আমার মতো’

8

ভালো খেলতে মানসিক শক্তিও দরকার

9

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

10

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

11

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

12

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

13

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব

14

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্

15

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

16

ইউক্রেন যুদ্ধের রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান

17

টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

18

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

19

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

20