Jahirul Hasan
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় গবাদিপশু ও পোলট্রি খাত: রাষ্ট্রপতি

দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমানে দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে। দুধ, ডিম ও মাংসের মাধ্যমে এ খাত দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি নারী ও যুবসমাজের কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।

প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আরও বলেন, এর মাধ্যমে এ খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এতে দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও অর্থনৈতিক সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদ্যাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়বে। একই সঙ্গে খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠবে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে উঠবে। এর মাধ্যমে স্বনির্ভর, স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত।

এ উপলক্ষ্যে খামারি, উদ্যোক্তা, গবেষক, সম্প্রসারণকর্মী ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভা

1

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

2

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

3

বেড়েছে সবজির দাম, মাছ-মুরগির বাজারেও স্বস্তি নেই

4

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

5

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

6

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

7

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

8

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

9

রক্ষণভাগ ঢেলে সাজাতে চায় ম্যানইউ

10

রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্

11

ইসরায়েলের গোপন পারমাণবিক ভাণ্ডারে কী আছে, সামনে এলো চাঞ্চল্য

12

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

13

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

14

ট্রফি জিতলেন বিশ্বকাপে চমক দেখানো ভোজিনহা

15

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

16

ষড়যন্ত্রে দাঁতভাঙা জবাব দিতে চাই : প্রধানমন্ত্রী

17

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

18

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

19

গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

20