Jahirul Hasan
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক আদালতের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া গণহত্যার মামলার রায়ের কিছু অংশ না মানার ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটি সেই অংশটিকে ‘অনুপযুক্ত’ হিসেবে অভিহিত করেছে।

দুদিন আগে ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত রায় দেন ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার। ওই সময় কয়েক হাজার নিহত ও প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে চলে আসেন।

এ নিয়ে প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুখ খুলেছেন দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।
তিনি বলেছেন, তারা গণহত্যা সংঘটিত করেননি। এর বদলে সশস্ত্র বাহিনীর হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তবে সেখানে কোন সশস্ত্র বাহিনী ছিল সেটি স্পষ্ট করেননি।

মিন অং হ্লাইং বলেছেন তাদের বিরুদ্ধে গণহত্যার যে রায় দেওয়া হয়েছে, এতে মিয়ানমানের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

রায়ের কিছু অংশ মানা হবে না উল্লেখ করে সেনাবাহিনীর সাবেক প্রধান মিন অং হ্লাইং বলেছেন, “মিয়ানমার দায়িত্বশীল দেশের জন্য যথার্থ ব্যবস্থা নেবে। তবে আমরা যেসব বিষয় অনুপযুক্ত দেখব সেগুলো মানব না।”

তবে রায়ের কোন অংশ নিয়ে তাদের আপত্তি সেটি উল্লেখ করেননি সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করা এ সাবেক জেনারেল।
মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। দীর্ঘ তদন্ত শেষে যেটির রায় দিয়েছেন আদালতটির বিচারকরা।

২০১৭ সালে কথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে সাধারণ রোহিঙ্গাদের ওপর হামলা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। তারা মুসলিম রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া শুরু করে।

আন্তর্জাতিক বিচারক আদালত বলেছেন, ওই সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গা নৃশংস হত্যার শিকার হন। অপরদিকে প্রায় সাত লাখ মানুষ বাংলাদেশে হেঁটে বা সমুদ্রে পথে পালিয়ে চলে আসেন। আদালত খুঁজে পান, সবমিলিয়ে প্রায় ৮ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে ওই সময় টার্গেট করা হয়।

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিলও করা যাবে না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯ জন বিচারকের ছয়জন মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে রায় দেন। এরমাধ্যমে মিয়ানমার বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনকারী হিসেবে দোষী সাব্যস্ত হয়।

আন্তর্জাতিক এ আদালত মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ বাড়িতে ফিরতে দেওয়া এবং তাদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধেরও নির্দেশ দিয়েছেন।
তবে আদালতটির নিজেদের রায় কার্যকরের নিজস্ব কোনো শক্তি নেই। এর বদলে তারা জাতিসংঘের বাহিনী ও রাজনৈতিক চাপের ওপর নির্ভরশীল।

সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্

1

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

2

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

3

চীনে গুপ্তচরবৃত্তির আশঙ্কায় সাংবাদিকদের ফোন জব্দ করে হোয়াইট

4

ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

5

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

6

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

7

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

8

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

9

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

10

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ

11

বরগুনায় মহিলা মাদ্রাসায় লাইব্রেরি সহ টাকার বরাদ্দ দিলো এনজি

12

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চায় বাংল

13

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

14

ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রথম মু

15

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ ও নৌ- বিমানবাহিনীকে সন্ত্রাসী

16

গুরুত্বপূর্ণ তাইজ শহর দখলের দ্বারপ্রান্তে হুথিরা

17

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

18

মেডিকেল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

19

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্

20