Jahirul Hasan
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেসব শিল্পীর ‘কোনো মূল্য নেই’ ভাবনার কাছে

প্রকাশ্যে নীতিকথা, অথচ ব্যক্তিজীবনে মাদকসহ নানা অনিয়ন্ত্রিত জীবনযাপন শিল্পীদের এমন দ্বৈত আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শোবিজ অঙ্গনের চাকচিক্যের পেছনে লুকিয়ে থাকা কিছু অপ্রিয় সত্য নিয়ে কথা বলেছেন। বহু বছরের ক্যারিয়ারে যা দেখেছেন ও অনুধাবন করেছেন, তা থেকে পাওয়া উপলব্ধি এবার প্রকাশ্যেই সামনে আনলেন এই অভিনেত্রী।

ছোটবেলা থেকেই অভিনয়জগতে পথচলা শুরু ভাবনার। কাজের সুবিধার্থে বিনোদন জগতের নানা আড়ালের গল্প তার কাছে খুব একটা অজানা নয়। দীর্ঘ অভিজ্ঞতার পর ভাবনা জানান, তথাকথিত অনেক বড় মাপের শিল্পী রয়েছেন, যাদের ব্যক্তিত্ব ও ব্যক্তিগত জীবন সাজানো কথার সঙ্গে কোনোভাবেই মেলে না।

ভাবনার কথায়, ‘আমি আসলে মিথ্যা বলব না। খুব ছোটবেলায় ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। অনেকবারই শুনতে হয়েছে ‘ও আচ্ছা, তুমি ড্রিংক করো না?’ এসব কথা আসলে বলাও অনুচিত। তবে অনেককেই দেখা যায় ইন্টারভিউতে বড় বড় নীতি কথা বলতে, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা একদমই সুন্দর মানুষ নন। সেটা আমরা সবাই দেখতে পাই।’

জীবনের এই পর্যায়ে এসে আর সত্য লুকানোর কোনো তাগিদ অনুভব করেন না ভাবনা। নিজের অবস্থান থেকে তিনি আরও বলেন, ‘এখন আমার মনে হয় আমি বড় হয়েছি। যেকোনো সময় মানুষ মারা যেতে পারে এই ভাবনাটি এখন আমার ভেতরে কাজ করে। তাই যা বলতে ইচ্ছা করে, তা-ই বলব। যারা ইন্টারভিউতে নীতি কথা ছড়িয়ে বেড়ায়, আবার আড়ালে গিয়ে ড্রাগ বা উল্টাপাল্টা জিনিসপত্র সেবন করে এবং সেটাকে এক ধরনের অনুপ্রেরণা হিসেবে তৈরি করার চেষ্টা করে, তারা আমার কাছে শিল্পী হিসেবে কোনো মূল্য বহন করে না।’

একজন শিল্পীর সমাজের প্রতি নৈতিক ও সামাজিক দায়িত্ব থাকা উচিত উল্লেখ করে ভাবনা প্রশ্ন তোলেন, ‘আপনি যখন শিল্পী, তখন সমাজের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকে। আপনি কেন এ ধরনের অমূলক জীবনযাপন করবেন? সৈয়দ জামিল আহমেদের মতো ব্যক্তিত্বকে দেখুন তার তো কোনো নেশা করতে হয় না! তিনি প্রতিনিয়ত এত কাজ করেন যে তার কাজই তার পরিচয় হয়ে কথা বলে। তাই যারা সন্ধ্যা নামলেই আজেবাজে জিনিসপত্র খাওয়া শুরু করে, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তাদের আমি কোনোভাবেই প্রকৃত শিল্পী মনে করি না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

1

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ বন্ধই থাকবে: গাল

2

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

3

বাড়িতে হামলা, মামলা, অ্যাকাউন্ট জব্দ, দেশে ফেরা নিয়ে যা বললে

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা, বললেন ট্রাম্প

5

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়ে

6

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

7

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

8

মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে অনেক

9

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্র

10

বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন

11

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

12

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

13

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

14

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

15

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

16

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

17

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

18

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

19

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

20