Jahirul Hasan
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি 

শরীয়তপুরের ভেদরগঞ্জ এক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। 
মাদ্রাসার অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়মের অভিযোগ তুলেন মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা। এবিষয় সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ পড়েছে। এঘটনায় এলাকায় বইছে সমালোচনার ঝড়।

অভিযোগে সুত্রে জানা যায়, উপজেলার রামভদ্রপুর কাজী ইসমাইলিয়া আলিম মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল কালামের বিরুদ্ধে সরকারি ও মাদ্রাসার আয়-ব্যয়, ব্যাংক হিসাব, সরকারি বরাদ্দ, অনুদান ও সম্পদ বিক্রির অর্থ ব্যবহারে ব্যাপক অনিয়ম হয়েছে। এছাড়া ২০২৫ সালের দাখিল ও আলিম পরীক্ষায় শিক্ষক পরিচয় পরিবর্তন করে পরীক্ষার্থীদের সহায়তা করার মতো অনিয়মের অভিযোগও করা হয়েছে। অধ্যক্ষের গাফিলতির কারনে এবছর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৮ জনের মধ্যে মাত্র একজন উর্তীর্ণ হয়েছে। পড়ালেখার নিন্মমান নিয়ে নানা সমালোচনা বইছে অভিভাবকসহ স্থানীয়দের মাঝে। ছাত্রছাত্রীদের নামে বিভিন্ন বই খাতা কেনার জন্য টাকা উত্তোলন করে সেই টাকা নিজেই আত্মসাৎ করতেন। অধ্যক্ষ আবুল কালামের পদত্যাগ দাবি করেছে স্থানীয়রা। অভিযোগকারীরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

এদিকে অভিযোগ তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিনের বিরুদ্ধেও তদন্তে গড়িমসি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি যথাযথভাবে তদন্ত না করে বিষয়টি দীর্ঘায়িত করছেন এবং পক্ষপাতমূলক আচরণ করছেন।

অভিযোগকারী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ওসমান সরদার বলেন, মাদ্রাসাটিতে শিক্ষার মান তলানিতে নেমেছে অধ্যক্ষের অবহেলায়। এবং পূর্বে তার নামে অর্থ কেলেঙ্কারির অনেক প্রমান পাওয়া গেছে। তিনি দরবারে সকলের কাছে সরি বলেছিল। কিন্তু লেখাপড়ায় ১৮ জনের মধ্যে ১ জন পাশ করলে মাদ্রাসায় শিক্ষকদের এ দায় নিতে হবে। আর আবুল কালামে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করতে হবে।

অভিযোগের বিষয়ে ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম বলেন, এসব অভিযোগ সত্য নয়।  আমাকে ভাসানো হচ্ছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন জনান, ডিসি অফিসে অভিযোগ হয়েছে। আমাকে তদন্ত করতে দিয়েছে। আমার একটু সময় বেশি লাগছে কারন আমার দাপ্তরিক কাজ বেশি। আমি ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন করে নিরপেক্ষ রিপোর্ট প্রেরন করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

1

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে : আইনমন্ত্রী

2

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

3

ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বু

4

গ্যালাতাসারাই তারকাকে কটাক্ষ করে ইয়ামালের পোস্ট, ‘এখন সে কি

5

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

6

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

7

এবার পুলিশের বিশেষ দায়িত্বে শহিদ আফ্রিদি

8

আইসিসির স্বীকৃতি পেতেই পাকিস্তানের সাবেক তারকাকে কোচ করল এনপ

9

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

10

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্

11

বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি

12

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

13

বেরোবির বিজয়-২৪ হলের প্রভোস্ট হলেন ড. মো. হারুন-আল-রশীদ

14

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

15

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

16

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত

17

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

18

বেশি গোল করার কারণে অধিনায়কত্ব পাচ্ছেন না হালান্ড

19

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

20