Jahirul Hasan
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠক করেছেন বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূতরা। ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ছিলেন এই বৈঠকের আয়োজক এবং উদ্যোক্তা।

গত কাল ২৯ সেপ্টেম্বর হয়েছে এই বৈঠক। এক প্রতিবেদেনে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা বৈঠকে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে এএনআইয়ের প্রতিবেদনে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কূটনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে সার্জিও গোর বলেছেন, ভারতে দক্ষিণ ও মধ্য এশিয়ার সব মার্কিন রাষ্ট্রদূতকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত।

সম্মেলনে অংশ নেওয়া কূটনীতিকরা আঞ্চলিক বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন। বিশেষ করে কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সম্মেলনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেও। পরে এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। এ আয়োজনের জন্য সার্জিও গোরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এক্সবার্তায় রুবিও বলেছেন, ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে তিনি কথা বলেছেন। এসব কূটনীতিক যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার ভারতের পাঞ্জাবের অমৃতসর সফর করেন সার্জিও গোর। সেখানে তিনি শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান স্বর্ণমন্দির পরিদর্শন করেন। পাশাপাশি জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘরও ঘুরে দেখেন।

সূত্র : এএনআই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

1

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বৈদিক ন

2

আট বছর পর ফিরেও ব্যর্থ, প্রতিক্রিয়ায় যা বললেন প্রীতি জিনতা

3

নিজস্ব ড্রোন বিস্ফোরণে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত

4

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী

5

বিমানবন্দরে ইসরায়েলিকে ‘শিশু হত্যাকারী’ বলে মারামারিতে জড়ালে

6

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

7

মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপ

8

মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে শাড়ি পরে ম্যারাথনে মা

9

বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার, থালাপতি বিজয়ের জন্য স্বস্তি

10

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

11

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

12

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শা

13

‘লিগ্যাল অফিসার’ হিসেবে জাতিসংঘে জাইমা রহমানের কাজ কী হবে?

14

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকা

15

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

16

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

17

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

18

শৈশবের বন্ধুর ক্লাবে যোগ দিলেন কৌতিনিয়ো

19

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

20