Jahirul Hasan
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংলাদেশ

স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সলিউশন’-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এ সমর্থনের কথা জানান।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বৈঠকে দেওয়া বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে।

একইসঙ্গে তিনি জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষেও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩-এর আওতায় গৃহীত ব্যবস্থাগুলোর দ্রুত বাস্তবায়ন, স্পষ্ট জবাবদিহিতা ও ফিলিস্তিনিদের নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র ম্যান্ডেট সুরক্ষা ও এর টেকসই অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনমিতি পরিবর্তন রোধ এবং বসতি সম্প্রসারণ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। সেখানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

1

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

2

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

3

ফের কমেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটের আশঙ্কা

4

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

5

আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পু

6

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

7

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

8

বিমানবন্দরে ইসরায়েলিকে ‘শিশু হত্যাকারী’ বলে মারামারিতে জড়ালে

9

বিশ্ব বাঘ দিবস আজ

10

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প

11

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

12

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

13

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

14

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

15

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

16

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

17

অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি

18

চেলসির মালিকানা বদল নিয়ে মুখ খুললেন আলোনসো

19

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

20