Jahirul Hasan
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

অক্টোবরের শুরুতে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন নেতানিয়াহু, বাধা দেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি অক্টোবর মাসের শুরুতে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় সমর্থন দেননি। আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়াতে চাননি তিনি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন, গত ১০ অক্টোবরের সপ্তাহান্তে ইরানে হামলার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, গুরুত্বপূর্ণ সরকারি কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো বলছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত নতুন করে শুরু না করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। পরিকল্পিত হামলাগুলো বাস্তবায়িত হলে তা গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার চেয়েও অনেক বেশি তীব্র হতে পারত। হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিত কি না, তা অবশ্য স্পষ্ট নয়। তবে একটি সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত আবার শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল নতুন করে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করেছে। এতে এমন কিছু বেসামরিক অবকাঠামোও রয়েছে, যেগুলোতে আগে কখনো হামলা চালানো হয়নি।

অন্য একটি সূত্রের ধারণা, এই মাসের শুরুতে আইডিএফের হামলার প্রস্তুতি ইরানের সঙ্গে আলোচনায় চাপ তৈরির কৌশলও হতে পারে। তবে সংঘাত পুনরায় শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এ বিষয়ে পেন্টাগনের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমন সময়ে এই প্রতিবেদন প্রকাশিত হলো, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েলে গোপন সফর করেছেন বলে খবর পাওয়া গেছে। সফরে তিনি নেতানিয়াহুর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এর আগেও ইরানে নতুন করে হামলা চালানোর জন্য নেতানিয়াহুর চাপ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। গত ৯ অক্টোবর ট্রাম্প জানান, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে না। এর কয়েক দিন আগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তাঁর মার্কিন সমকক্ষদের সতর্ক করেছিলেন, ইরানে হামলা হলে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ইসরায়েলি নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে।

ইসরায়েলের আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান দেশটির ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

এদিকে, গত সপ্তাহে ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ট্রাম্পকে ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচন এবং ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার অনুরোধ জানিয়েছিলেন।


 তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, ফিন্যান্সিয়াল টাইমস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

1

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

2

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

3

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

4

সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে

5

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

6

বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ

7

খেলোয়াড়দের পছন্দসই ম্যাচ বেছে নেওয়াকে পাগলামি বললেন টুখেল

8

পূজার গানে শতবর্ষী মন্দিরের গল্প

9

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

10

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

11

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

12

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

13

শোকাহত মেসির পাশে রোনালদো

14

‘ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়া উচিত ছিল রিয়ালের’

15

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

16

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

17

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

18

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

19

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

20