Jahirul Hasan
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, জাতীয় পর্বে নির্বাচিত পাঁচ শিক্ষার্থী

বেরোবি প্রতিনিধি :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্ব। এতে রংপুরের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা পাঁচজনকে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভেন্যু ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে রংপুর বিভাগের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান ও ড. বিজন মোহন চাকী।

এ ছাড়া অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, আয়োজক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশ নিতে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। প্রাথমিক পর্বের মূল্যায়ন শেষে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী পাঁচজনকে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ বিষয়ে ড. মো. হারুন-আল-রশীদ বলেন, “রসায়ন অলিম্পিয়াড শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের বাইরে গিয়ে বিজ্ঞানকে নতুনভাবে জানার ও বোঝার সুযোগ তৈরি করে। রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের এমন একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক। আমরা চাই, এ অঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞানচর্চায় আরও এগিয়ে যাক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখুক।”

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের রসায়নবিষয়ক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

উল্লেখ্য, ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্বে অংশগ্রহণের জন্য আবেদনের শেষ সময় ছিল ২০ অক্টোবর ২০২৬। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার রংপুর অঞ্চলের ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

1

নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম

2

পুরোনো বাণিজ্যমেলার মাঠে সব মেলা স্থগিত : ক্রীড়া প্রতিমন্ত্র

3

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

4

বিশ্বকাপকে সামনে রেখে সহকারী কোচ নিয়োগ দিল বিসিবি

5

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

6

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখ

7

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যো

8

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

9

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

10

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

11

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

12

কানাডার প্রতিমন্ত্রীর সফ‌রে ৪ কোটি ৫০ লাখ ডলারের নতুন বিনিয়

13

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

14

যুক্তরাষ্ট্রে ইতিহাস লিখলেন কাভান

15

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

16

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

17

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

18

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

19

৯ গোলের লজ্জা ও নাইটক্লাব কাণ্ড: বাফুফের সভাও স্থগিত

20