Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপকে সামনে রেখে সহকারী কোচ নিয়োগ দিল বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে ম্যালিবংওয়ে মেকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত মেকেতার সঙ্গে চুক্তি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেবেন তিনি।

জাতীয় দলের পাশাপাশি উদীয়মান ক্রিকেটার তৈরিতে অভিজ্ঞতা রয়েছে মাকেতার। সবশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে এই প্রোটিয়া কোচের। ২০২৩-২৪ মৌসুমে তার অধীনে দক্ষিণ আফ্রিকা ‘এমার্জিং’ সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগের শিরোপা জিতেছিল।

বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাকেতা, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার অপেক্ষায় আছি।’

বাংলাদেশের তরুণ দলটির সঙ্গে কাজ করার দিকেও বিশেষভাবে নজর রয়েছে তার। তিনি বলেন, ‘আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। সিমন্স ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের উন্নতিতে সহায়তা করতে মুখিয়ে আছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

1

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শিশু অ্যাকাডেমিতে নিরাপত্তা জোরদারে

2

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

3

৭০০ সিসিটিভি থেকে ১৫ হাজার পুলিশ, শি জিনপিংয়ের নিরাপত্তায় দি

4

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

5

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

6

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

7

‘নিয়ম সবার জন্য সমান’, রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচ

8

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন নৌসেনা নিহত: এনবিসি

9

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

10

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্র

11

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

12

লঞ্চের ভাড়াও বাড়লো

13

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান

14

বেকার ভাতা চালুসহ ১৩ ‘শিক্ষা দাবি’ ছাত্র মজলিসের

15

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্

16

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

17

ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতীয় স্পিনার

18

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

19

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

20