Jahirul Hasan
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লুকা নিকুলেস্কুকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৪ অক্টোবর) রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের সামাজিক যোগা‌যোগমাধ‌্যম ফেসবু‌কে এই তথ্য জানা‌নো হ‌য়।

দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান রোমানিয়ার প্রধানমন্ত্রী নিকুলেস্কুর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে, বিশেষ করে বাণিজ্য, কর্মী সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রোমানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

তারেক রহমান রোমানিয়ার প্রধানমন্ত্রী নিকুলেস্কুর সুস্বাস্থ্য ও রোমানিয়ার জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে : মাহদী আমি

1

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

2

সিপিএলে দল পেলেন মিরাজ

3

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

4

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন— পাশে দাঁড়িয়ে ছবি ত

5

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা

6

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

7

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ডেভিড হেম্প!

8

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

9

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

10

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

11

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

12

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

13

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

14

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

15

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাই

16

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

17

ট্রাম্পের কোরিয়া চালেই বদলে যাচ্ছে পূর্ব এশিয়ার শক্তির সমীকর

18

হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্

19

দেশের ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত হল

20