Jahirul Hasan
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে নিয়ে এলো শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি আটকা পড়েছেন বেশ কয়েক জন ইরানি নাবিক। তাদের মধ্যে অন্তত ৪০ জন জরুরি চিকিৎসার জন্য শ্রীলঙ্কায় আসার আবেদন জানিয়েছেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়া বেশ কয়েকটি ইরানি ট্যাংকার জাহাজ শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরে নোঙ্গর করে আছে। এসব ট্যাংকারে আটকা পড়া নাবিকদের ৪০ জন জরুরি চিকিৎসার জন্য শ্রীলঙ্কায় আসার আবেদন করেছেন।

ইরানি নাবিকদের এ আবেদনে সাড়া দিয়েছে শ্রীলঙ্কার সরকার। গতকাল রোববার রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গাল বন্দরে নিয়ে আসা হয়েছে এই নাবিকদের।

মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো বলেন, “আমরা তাদের স্থানান্তর প্রক্রিয়ার সমন্বয় করেছি এবং আমাদের মানবিক দায়িত্ব পালন করেছি। নাবিকদের নিয়ে আসা ও চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে ইরানি দূতাবাস।”

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গাল বন্দরের কাছাকাছি প্রায় এক ডজন খালি ইরানি তেলবাহী ট্যাঙ্কার নোঙর করে আছে।

এর আগে মার্চ মাসে নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ড্রোন ইরানের একটি ফ্রিগেট, ‘আইআরআইএস ডেনা’ নামের একটি ফ্রিগেট জাহাজ ডুবিয়ে দিয়েছিল। এতে ১০৪ জন নাবিক নিহত হয়েছিলেন।

শ্রীলঙ্কার নৌবাহিনী ওই ফ্রিগেট জাহাজ থেকে ৩২ জন ইরানি নাবিককে জীবিত উদ্ধার করেছিল। এছাড়া ইরানের আরেকটি নৌযান দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি বন্দরে নিরাপদ আশ্রয় চেয়েছে।

যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানি তেলবাহী ট্যাঙ্কার ও অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলো নিজ বন্দরে ফিরতে না পেরে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়েছে।

শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, যেহেতু ট্যাঙ্কারগুলো আন্তর্জাতিক জলসীমায় রয়েছে, তাই সেই জলসীমায় তাদের অবাধ চলাচলের অধিকার রয়েছে।

তবে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, শ্রীলঙ্কার সামরিক বাহিনী দেশটির ১২ নটিক্যাল মাইল জলসীমার বাইরে থাকা এসব জাহাজ পর্যবেক্ষণের জন্য নজরদারি বিমান ও টহল নৌকা মোতায়েন করেছে।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অনেক ইরানি বাণিজ্যিক জাহাজ পূর্ব দিকে মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের দিকে চলে গেছে, তবে কিছু জাহাজ এখনো শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

সূত্র : এএফপি, দ্য স্ট্রেইট টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

1

মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

2

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

3

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

4

বিমানে তিক্ত অভিজ্ঞতা ইরফান সাজ্জাদের

5

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

6

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

7

ছয় মাসেও দেখা নেই নেই, মোজতবা খামেনি নিয়ে সন্দেহ বাড়ছে

8

হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্

9

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ

10

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

11

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের

12

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

13

নানা পাটেকরের মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তে যা এলো

14

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

15

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

16

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

17

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

18

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

19

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধ

20