Jahirul Hasan
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক সুইস ফুটবলার

তিন মেয়াদে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন জিয়ান্নি ইনফান্তিনো। চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে তিনি তোড়জোড় শুরু করেছেন। যদিও বিশ্বকাপ বেসরকারীকরণ প্রচেষ্টার জন্য তোপের মুখে পড়েছেন অনেক দেশের। এদিকে, এতদিন ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে কে লড়বেন তেমন কিছু জানা যায়নি। সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রেমন ভেগা প্রথম সেই ঘোষণা দিলেন।

৫৫ বছর বয়সী সাবেক এই ফুটবলার ফিফা সভাপতি হতে চাওয়ার নেপথ্যে নিজের ভাবনা উল্লেখ করে বলেছেন, ‘আমার উদ্দেশ্য ফুটবলের সেবা করা এবং যারা এই খেলাকে যারা প্রাণবন্ত করে, তাদের সেবা করা। বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করা, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনা, একবিংশ শতাব্দীর জন্য ফিফাকে আধুনিক করা, স্থিতিশীল ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং আমাদের খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আস্থা পুনর্নির্মাণ করতে নির্বাচনে দাঁড়াচ্ছি আমি।’

ইনফান্তিনোর নেতৃত্বকেও সরাসরি কাঠগড়ায় তুলেছেন ভেগা, ‘ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকের সম্পত্তি নয়। ফুটবল যেকোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়। এটি জনগণের খেলা এবং এটি সকলের। ফুটবলার, কোচ, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক, ক্লাব, লিগ, অ্যাসোসিয়েশন এবং সেইসব সম্প্রদায়ের, যারা ফুটবলকে জীবন্ত করে।’

দীর্ঘ সময় ধরে ফিফার সর্বোচ্চ পদে থাকা ইনফান্তিনোর কমিটির কারণে বর্তমানে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করেন ইনফান্তিনোর স্বদেশি এবং টটেনহ্যাম হটস্পারের সাবেক এই ডিফেন্ডার। ভেগা বলছেন, ‘বর্তমান নেতৃত্ব খেলাটির মনোবল ভেঙে দিয়েছে... দুর্বল শাসনব্যবস্থা ফিফার বিশ্বাসযোগ্যতার ক্ষতি করেছে এবং বিশ্ব ফুটবল পরিবারে আস্থা ক্ষুণ্ণ করেছে। এই সংঘাতকে আরও বাড়তে দেওয়া আমাদের অবশ্যই থামাতে হবে।’

ভেগা স্প্যানিশ অভিবাসী দম্পতির সন্তান হলেও সুইজারল্যান্ডে বেড়ে ওঠেন। ১৩ বছরের বেশি ফুটবল ক্যারিয়ারে স্বদেশি একাধিক ক্লাবে খেলার পর ১৯৯৭ সালে টটেনহ্যামে পাড়ি জমান। এই সেন্টার ব্যাক ১৯৯৮-৯৯ মৌসুমে জেতেন ইংলিশ লিগ কাপের শিরোপা। ধারে সেল্টিকে খেলতে গিয়ে ২০০০-০১ মৌসুমে জেতেন স্কটিশ ট্রেবল। পরে খেলেছেন ওয়াটফোর্ডেও।

তিনি সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও স্বাদ পেয়েছেন ১৯৯৬ ইউরোতে খেলার। ৩২ বছর বয়সে তিনি খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০০৩ সালে। অবশ্য এর আগে ২০১৯ এবং ২০২২ সালেও ফিফা সভাপতি পদে ভেগা প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন উঠছিল। তবে শেষ পর্যন্ত সেরকম কিছু হয়নি। এবার সম্ভবত ভেগা ফিফা সভাপতি নির্বাচন জমিয়ে তুলতে যাচ্ছেন!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

1

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

2

ইনফান্তিনোকে দুর্বল করার অভিযোগ ফিফার

3

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

4

তবুও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ, সম্পদের পরিমাণ কত?

5

২০৩৪ বিশ্বকাপের ভেন্যুর নির্মাণ কাজ স্থগিত করলো সৌদি

6

সৌদি পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন প্ল্যাটফর্ম জব্দ করলো ইর

7

সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব

8

মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় : ইয়ামাল

9

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

10

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

11

আমিনুল হকের ঘোষণার পরও থমকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পুনর্গ

12

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

13

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল

14

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

15

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

16

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

17

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

18

গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি

19

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্

20