Jahirul Hasan
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৮ সালের মধ্যে ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে নিয়ম তৈরিতে একমত ১২৮ দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র বা ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে সম্ভাব্য আন্তর্জাতিক চুক্তির নিয়মকানুন প্রণয়নে একমত হয়েছে ১২৮টি দেশ। আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে একটি আন্তর্জাতিক কাঠামো তৈরির কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নির্দিষ্ট কিছু প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) সম্মেলনে এ সিদ্ধান্ত হয়। এমন অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা দ্রুত প্রণয়নের দাবিতে প্রায় ১০০টি দেশ উদ্যোগ নেওয়ার পর এই সমঝোতা হলো।

কিলার রোবট বলতে এমন স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থাকে বোঝায়, যেগুলো মানুষের সরাসরি সিদ্ধান্ত ছাড়াই লক্ষ্যবস্তু নির্বাচন এবং প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো অস্ত্র উৎপাদনকারী দেশগুলো নতুন বিধিমালা দ্রুত গ্রহণের উদ্যোগের বিরোধিতা করেছে। সিসিডব্লিউর অধীনে কোনও সিদ্ধান্ত নিতে হলে সব সদস্যরাষ্ট্রের সম্মতি প্রয়োজন।

কূটনীতিকদের ভাষ্য, প্রক্রিয়াগত বিষয়ে রাশিয়ার আপত্তির কারণে সম্মেলনের কয়েকটি আনুষ্ঠানিক অধিবেশন বাতিল করতে হয়। চূড়ান্ত সিদ্ধান্তের ভাষা নিয়ে আলোচনা চলে রাতভর।

সম্মেলনে সভাপতিত্ব করা সুইজারল্যান্ডের কূটনীতিক জুলিয়েন থোয়েনি জানান, কয়েকটি দেশ চুক্তি নিয়ে সরাসরি ‘আলোচনা’ বা ‘নেগোশিয়েশন’ শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়েছে। ফলে চূড়ান্ত নথিতে আলোচনার পরিবর্তে একটি আন্তর্জাতিক দলিল ‘প্রণয়নের’ কথা বলা হয়েছে।

তিনি বলেন, এক দশকের বেশি সময় ধরে চলা আলোচনায় মানবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তার মতে, গভীর বিভক্তির বর্তমান বিশ্বেও বহুপক্ষীয় কূটনীতি বাস্তব ফল আনতে পারে।

তবে এই সমঝোতায় হতাশা প্রকাশ করেছে স্বয়ংক্রিয় অস্ত্রের বিরোধিতাকারী ৩০০টি সংগঠনের জোট ‘স্টপ কিলার রোবটস’। জোটটির নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরির কোনও সুস্পষ্ট পথ এতে রাখা হয়নি। 

যুদ্ধক্ষেত্রে ইতোমধ্যে এআই-নির্ভর অস্ত্র ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের চুক্তি করতে দেরি হলে বেসামরিক মানুষ ও মানবজাতি ঝুঁকিতে পড়বে।

হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কোয়েলও সিদ্ধান্তটিকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তার মতে, নতুন নিয়ম প্রণয়নে জরুরি পদক্ষেপ প্রয়োজন হলেও প্রযুক্তির অগ্রগতি থেমে নেই। 

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

1

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

2

নতুন প্রধান কোচ নিয়োগ দিলো পাকিস্তান

3

সাফে খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা–ফারহান

4

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্

5

নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ

6

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

7

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

8

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বৈদিক ন

9

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

10

ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃ

11

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

12

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

13

সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা, আটকাল সৌ

14

জিতের দীর্ঘায়ু কামনায় যা করলেন স্ত্রী মোহনা

15

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

16

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

17

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোল

18

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন

19

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

20