Jahirul Hasan
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) পূর্ব তিমুরে ওই ভূমিকম্প আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, শনিবার পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে বান্দা সাগরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১১৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জিএফজেড। 

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) থেকে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূপৃষ্ঠের বেশ গভীরে উৎপত্তি হওয়ায় এবং কেন্দ্রস্থল সাগরে থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে রাজধানী দিলিসহ আশপাশের উপকূলীয় এলাকায় কম্পন অনুভূত হওয়ায় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারের’ ওপর অবস্থিত হওয়ায় এই অঞ্চলে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

সূত্র: রয়টার্স, এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

1

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

2

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

3

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

4

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

5

বেড়েছে সবজির দাম, মাছ-মুরগির বাজারেও স্বস্তি নেই

6

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

7

মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান

8

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

9

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

10

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

11

সঠিক পরিকল্পনা-প্রস্তুতির মাধ্যমে অনিশ্চয়তা মোকাবিলা করা সম্

12

ভারতে থাকা আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, হা

13

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

14

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

15

সাংবাদিকদের প্রতিবাদে অনুষ্ঠান থেকে বাদ ‘উচ্ছৃঙ্খল’ পরীমনি

16

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্র

17

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

18

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

19

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

20