Jahirul Hasan
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না


‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক নাটক দিয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। তার অভিনীত ‘পাখি’ চরিত্র নিয়ে এখানেও দর্শকমনে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। সেই ‘পাখি’ প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। মোহাম্মদ ইকবালের সিনেমাটির নাম ‘গুলশানের চামেলী’।

গতকাল ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নিয়েছেন নাম ভূমিকার অভিনেত্রী মধুমিতাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সবার এতো আগ্রহ, ভালোবাসা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছি, এটা তো অনেক বড় দায়িত্ব। ছবিটা মুক্তির পর আপনারা আগ্রহ নিয়ে দেখতে যাবেন। সো, আমি চাই না আপনারা কোনোভাবে নিরাশ হন। এ চরিত্রটাকে যেভাবে তুলে ধরা হচ্ছে, এতে ভালো আর খারাপের মাঝে একটা সূক্ষ্ম ফারাক আছে, সেটা সামান্য এদিক-ওদিক হলেও অনেক কিছু ঘটে যেতে পারে। তাই, চরিত্রটা করা আমার জন্য অনেক বড় দায়িত্ব। আশা করি, আপনাদের নিরাশ করব না।’


মহরতে সিনেমার শিল্পীদের একাংশ
বাংলাদেশ সম্পর্কে মধুমিতার জানাশোনা কেমন? এখানে আসার আগে কি কিছুটা রিসার্চ করে এসেছেন? এমন এক প্রশ্নের বিপরীতে অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই। এই দেশের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়। ইনস্টাগ্রামে আমার যে পেজ, সেটা একজন ভক্ত করে দিয়েছিলেন। তিনিও এই দেশেরই মানুষ। এরকম ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে। বলতে গেলে, এখানেই মানুষ আমাকে বেশি চেনে।’

মধুমিতা জানান, বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও, চিকেন ঘি রোস্ট খেতে আগ্রহী তিনি। আর যাবার আগে অবশ্যই একবার এখানকার ফুচকাও চেখে দেখতে চান অভিনেত্রী।

ঠিক কী কারণে ‘গুলশানের চামেলী’ হতে রাজি হলেন? মধুমিতার জবাব, “যখন আমার কাছে প্রথমবার যোগাযোগ করা হলো, ‘গুলশানের চামেলী’ নামটা শুনেই ভাবছিলাম আমার চরিত্রটা ঠিক কেমন হবে! আমার কম্ফোর্ট জোনের কিনা। পরে গল্পটা পড়ার পর বুঝলাম, এরকম চরিত্র তো আগে করিনি। উনার ন্যারেটিভ শুনে উপলব্ধি করলাম, এ ছবির মাধ্যমেই বাংলাদেশে যাত্রা হওয়া দরকার।”  

উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমায় মধুমিতা ছাড়াও থাকছেন আজমেরী হক বাঁধন, আমিন খান, ওমর সানী, আমিন খান, রোজিনা, আশীষ খন্দকার প্রমুখ। এ বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে জরিমানা, ক্ষুব্ধ শিক

1

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

2

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

3

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

4

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

5

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে য

6

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

7

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপ

8

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

9

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

10

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

11

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

12

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

13

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

14

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

15

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

16

২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে

17

ভেদরগঞ্জ মহাসড়ক এখন মরণফাঁদ

18

বিতর্কিত ফিফা সভাপতিকে নিয়ে মুখ খুলল সৌদি আরব

19

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

20