Jahirul Hasan
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে বন্দুকধারীদের গুলিবর্ষণে এক গর্ভবতী নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে একটি ঘরোয়া পার্টিতে অংশ নেওয়ার জন্য ১৪ জন জড়ো হয়েছিলেন। ওই সময় বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারি চালানো হচ্ছিল। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সম্প্রচারমাধ্যম ইএনসিএ-এর প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা সবাইকে একটি কক্ষে জড়ো করে গুলি চালায়। এছাড়া তারা ভুক্তভোগীদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ওই এলাকার এক বাসিন্দা সম্প্রচারমাধ্যমটিকে বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এরা আমার ছোটবেলার পরিচিত মানুষ। আমি বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে যেন কোনো সিনেমার দৃশ্য। বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডের হারগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার অবস্থান অন্যতম। সেখানে প্রায় ৬ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ খুন হন।

মার্চ মাসে ব্যাপক অপরাধ দমনে দেশের সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে জাতীয় পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছিল। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই অপরাধের সমস্যাকে দেশের অন্যতম বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

1

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

2

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

3

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

4

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

5

বাংলাদেশকে রিভিউ নিতে বলে সাবেকদের তোপের মুখে স্মিথ

6

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

7

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

8

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

9

রোনালদোকে নিয়ে গুজব

10

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

11

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

12

হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র

13

‘কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি’

14

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

15

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত

16

শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

17

ভালো না খেললেও জিততে চাই: মরিনহো

18

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

19

কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন

20