গোল করানোর দক্ষতায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবাইকে ছাড়িয়ে গেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের অ্যাসিস্ট এখন ১২টি। তালিকায় তার পরেই আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, যার অ্যাসিস্ট ১১টি।
রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। তার পাস থেকেই ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফারমিন লোপেজ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের অ্যাসিস্ট ১২টি। এর মধ্যে লা লিগায় ৮টি, চ্যাম্পিয়নস লিগে ৪টি।
১১টি অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেইন। আটটি করে অ্যাসিস্ট নিয়ে পরের অবস্থানে আছেন তুফান, নিকো পাজ ও গ্লোরি গ্রুল।
আতলেতিকোর বিপক্ষে শুধু গোল করানোতেই নয়, পুরো ম্যাচেই নজর কেড়েছেন ইয়ামাল। ড্রিবলিংয়ে সফল হয়েছেন ছয়বার, তৈরি করেছেন সর্বোচ্চ সাতটি গোলের সুযোগ এবং ক্রস দিয়েছেন তিনটি। আক্রমণের পাশাপাশি রক্ষণেও অবদান রেখেছেন, জিতেছেন দুটি ট্যাকল।