Jahirul Hasan
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফর স্থগিত করে আগামী ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পূর্বে সফরটি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম সফরসূচি পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশনসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি, ১ অক্টোবরের আগেই সব ধরনের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে।’

এদিকে সফরের নতুন তারিখ নির্ধারিত হলেও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামের সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করবেন। এরপর ফুলগাজীর শ্রীপুর এলাকায় নিজ নানার বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার।

দুপুরে ফুলগাজী ডাকবাংলোতে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে তিনি ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রীর হাত দিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তরসহ বেশ কয়েকটি জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

1

ভেদরগঞ্জে পৌরসভা যুবলীগ নেতা গ্রেফতার

2

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

3

কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের বি

4

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

5

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব, সংসদে এমপি মুজিবুরের অভি

6

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

7

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

8

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

9

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

10

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

11

গাজা চুক্তি মানতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ

12

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

13

সম্পত্তির অধিকার রক্ষার আইন নিয়ে জামায়াতের সমালোচনার জবাব চি

14

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

15

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

16

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

17

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

18

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

19

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

20