Jahirul Hasan
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এই কথা বলেন।

টেলিভিশনে প্রচারিত ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ইরান। তিনি আরও উল্লেখ করেন, ইরান কোনো দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের কীভাবে রক্ষা করতে হয় তা খুব ভালো করেই জানে তারা।

এদিকে, ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন, প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও প্রতিস্থাপনের কাজ চলছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গত দুই দফা আরোপিত যুদ্ধে আকাশ প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম এবং শত্রুর বিভিন্ন ধরনের আকাশযানের বিরুদ্ধে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, শত্রুর বিমান হামলা কার্যকরভাবে মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর এই কমান্ডার আরও বলেন, দ্বিতীয় দফার আরোপিত যুদ্ধ ইরানকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে, যা পরবর্তী যুদ্ধে কাজে লাগানো হয়েছে। তিনি বলেন, তৃতীয় দফার মার্কিন চাপিয়ে দেওয়া যুদ্ধেও ইরানের সক্ষমতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে। ওই যুদ্ধে ইরান উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ ও কৌশলগত ড্রোন এবং শত্রুর যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল এলহামি বলেন, বর্তমানে ইরান শতভাগ দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি যুদ্ধে কার্যকর প্রমাণিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উৎপাদন বাড়ানো হচ্ছে। 

সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতুমীর কলেজের একাংশের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

1

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

2

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

3

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

4

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

5

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

6

প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শু

7

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

8

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

9

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

10

সিপিএলে দল পেলেন মিরাজ

11

৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রম

12

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

13

মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

14

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

15

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

16

শরীয়তপুর আদালত চত্বরে ৩ আইনজীবীকে মারধর, চেম্বার ভাঙচুরের অভ

17

বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হুইপ

18

নুসরাত ইমরোজ তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

19

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

20