Jahirul Hasan
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমরা কূটনীতির জন্য তৈরি, নিজেদের রক্ষায়ও সম্পূর্ণ প্রস্তুত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে তারা কূটনীতির দিকে দিয়ে তৈরি আছেন। তবে যদি তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করা হয় তাহলে নিজেদের রক্ষায়ও সম্পূর্ণ প্রস্তুত আছেন।

বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে এক প্রবন্ধে তিনি লিখেছেন, “দ্বন্দ্বের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য ইরান যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি নিজেকে রক্ষা করার জন্যও সে প্রস্তুত।”

আরাঘচি তার প্রবন্ধে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছাতে স্বদিচ্ছা দেখায়নি। আর এ মুহূর্তে কোনো চুক্তির খুব বেশি আশা নেই।

আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে আবার একইসঙ্গে সামরিক হামলার হুমকি দিয়ে ইরানের কাছ থেকে সংলাপ আশা করতে পারে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে হুমকি দেবে, আরেকদিকে আলোচনা চাইবে, তা হবে না। যদি মার্কিনিরা আলোচনা চায় তাহলে আগে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে।

বুধবার দেশটির রাষ্ট্রয়াত্ত্ব টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, “যুক্তরাষ্ট্রকে অবশ্যই আমাদের দেশের অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের গুণ্ডামি এবং আগ্রাসন বন্ধ করতে হবে। আর এরপরই আমরা একসঙ্গে বসতে এবং আলোচনা করতে পারব।”

“যুক্তরাষ্ট্র সবদিক দিয়ে অবরোধ আরোপ করে রাখবে এবং একইসঙ্গে তাদের হুমকি দিয়ে আলোচনার দাবি করবে, তা গ্রহণযোগ্য নয়।”
এছাড়া যুক্তরাষ্ট্র আগের চুক্তিতে যেসব কথা দিয়েছিল সেগুলোও ভঙ্গ করেছেন বলে জানান পেজেশকিয়ান।

তিনি বলেন, “আমি মনে করি কারও সহজে চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়। কিন্তু যখন কোনো চুক্তি হয়ে যাবে, তখন এটি শেষ হওয়া পর্যন্ত এতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে— এমনকি যদি এটি পক্ষেও না থাকে।”

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ইরানিদের সঙ্গে মার্কিনিদের ৬০ দিনের একটি যুদ্ধবিরতির চুক্তি হয়। কিন্তু দুই পক্ষই অল্প কয়েকদিনের মধ্যে এটি ভঙ্গ করে। এরপর চুক্তিটি পুরোপুরি ভেস্তে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

1

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

2

রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস জাপানে

3

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

4

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

5

জিম্বাবুয়ের কাছে হারের ম্যাচে শাস্তি পেল বাংলাদেশ

6

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

7

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

8

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

9

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

10

পাকিস্তানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

11

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

12

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

13

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

14

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

15

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

16

ডোনাল্ড ট্রাম্পের স‌ঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতবিনি

17

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক

18

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

19

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

20