Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবার ভারতে সফরে বালেন্দ্র, মোদির কাছ থেকে পেলেন ১৫ হাজার কোটি রুপি সহায়তা

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রায় ১৫ হাজার কোটি ভারতীয় রুপি সহায়তা ঘোষণা করেছে ভারত। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষিত সহায়তার পরিমাণ ২৪ হাজার কোটি নেপালি রুপি, যা প্রায় ১৫ হাজার কোটি ভারতীয় রুপির সমান।

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর। দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি রোববার (২২ নভেম্বর) নয়াদিল্লি পৌঁছান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, ভারত ও নেপাল শুধু প্রতিবেশী নয়, দুই দেশের মধ্যে গভীর আস্থা, বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করতে এ সহযোগিতা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, মানুষের ঘরবাড়ি ও জীবিকা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো হবে।

গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হন। নিখোঁজ রয়েছেন আরও ৫ হাজার ২০০ জনের বেশি। বন্যায় সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র, কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শাহ ভারতের সহায়তার প্রশংসা করে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় নির্ভরযোগ্য প্রতিবেশী হিসেবে ভারত সব সময় পাশে দাঁড়িয়েছে। তিনি মোদিকে নেপাল সফরের আমন্ত্রণও জানান।

এদিকে দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তা প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, চিকিৎসা, নগর উন্নয়ন ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন খাতে ৮টি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি যোগাযোগ ও জ্বালানি খাতের কয়েকটি যৌথ প্রকল্প উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই প্রধানমন্ত্রী।

দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়লেও জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নেপাল এখনো ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী

1

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

2

পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ, আটক ২

3

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

4

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্র

5

দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

6

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

7

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

8

নতুন হামলা হলে কোনো সীমাবদ্ধতা ছাড়া পাল্টা হামলার নির্দেশ মো

9

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত

10

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

11

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

12

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু

13

স্পেনের দল ঘোষণায় আবেগাপ্লুত কোচ, সুযোগ পেলেন অনভিষিক্ত ৫ ফু

14

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

15

জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্র

16

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

17

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

18

রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

19

ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল

20