Jahirul Hasan
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় যৌথ সক্ষমতা বাড়াতে পাঁচ দিনের সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। সোমবার (০৭ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেজুর পূর্ব ও দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় ‘ফ্রিডম এজ’ নামে এ মহড়া শুরু হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) বরাতে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সমুদ্র, আকাশ ও সাইবার বিভিন্ন ক্ষেত্রে তিন দেশের যৌথ অভিযান ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোই মহড়ার মূল লক্ষ্য।

জেসিএস এক বিবৃতিতে বলেছে, মহড়ার মাধ্যমে তিন দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের পরিচালন সক্ষমতা ও যৌথ প্রতিক্রিয়া সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে স্থিতিশীল ও শক্তিশালী সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে তারা।

মহড়ায় তিন দেশের নৌ ও বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম অংশ নিচ্ছে। অভিযানগুলো সমন্বয় ও নিরাপদভাবে পরিচালনার জন্য একটি যৌথ নিয়ন্ত্রণ দল দায়িত্ব পালন করছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে প্রতিরোধ ও জবাব দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করাই এ মহড়ার উদ্দেশ্য।

মহড়ায় তিন দেশ ছয়টি এজিস-সজ্জিত ডেস্ট্রয়ার, সামুদ্রিক টহল বিমান, যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান মোতায়েন করছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইয়োনহাপ জানিয়েছে।

মহড়ায় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী ৭ হাজার ৬০০ টন ওজনের ‘আরওকেএস ইয়ুলগোক ইই আই’ ও ‘আরওকেএস সিওয়ে রিউ সিওং-রিয়ং’ ডেস্ট্রয়ার মোতায়েন করেছে।

জাপানও ৭ হাজার ৭০০ টনের ‘আতাগো’ ও ৫ হাজার ১০০ টনের ‘আসাহি’ ডেস্ট্রয়ার, পি-১ সামুদ্রিক টহল বিমান, এসএইচ-৬০কে হেলিকপ্টার এবং এফ-১৫ যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নিচ্ছে।

এদিকে মার্কিন নৌবাহিনী গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর বুসানে ৬ হাজার ৯০০ টনের আরলি বার্ক শ্রেণির ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’ পৌঁছানোর কথা জানিয়েছে। এর ফলে জাহাজটি তিন দেশের যৌথ মহড়ায় অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন যুদ্ধের কারণে ‘ফ্রিডম এজ’ মহড়ায় কোনো মার্কিন বিমানবাহী রণতরী অংশ নেবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের এ ধরনের সামরিক মহড়ার নিন্দা করে আসছে। পিয়ংইয়ং এসব মহড়াকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে অভিহিত করে।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

1

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

2

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

3

আর্জেন্টিনার নাম ভাঙিয়ে ভারতে শত কোটি টাকার দুর্নীতি, জানতেন

4

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

5

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

6

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

7

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

8

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

9

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

10

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

11

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

12

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

13

আটলান্টিক মহাসাগরে অভিবাসী নৌকায় ৫ মরদেহ উদ্ধার

14

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

15

৬ মাসের আরহামকে বাঁচাতে লিভার দিতে প্রস্তুত মা, চিকিৎসায় প্র

16

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

17

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

18

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

19

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

20