Jahirul Hasan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের


টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেন তাওহীদ হৃদয় বাহিনী। তিন ম্যাচের দুটোতেই ফিফটি করেছিলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। এবার সেটার পুরস্কার পেলেন তিনি।

সম্প্রতি র‌্যাংকিংয়ে হালনাগাদ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন তানজিদ। ক্যারিয়ারসেরা ৬৪৯ রেটিং নিয়ে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন আরেক ওপেনার সাইফ হাসান।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিজের জায়গা ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ।

টি-টোয়েন্টির বোলারদের ক্ষেত্রেও সুযোগ পেয়েছেন বাংলাদেশের বোলাররা। ৪ ধাপ এগিয়ে ১৯তম স্থানে আছেন বাংলাদেশের শেখ মেহেদী হাসান। ৮ ধাপ এগিয়ে জায়গা ২৫তম স্থানে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে ৪ ধাপ নিচে নেমেছেন নামুস আহমেদ। তার অবস্থান ১৩ নম্বরে। অবশ্য বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন তিনিই। এদিকে তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে আছেন ৬৯ নম্বরে।

জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি দিয়েছেন বড় লাফ। ৩৭ ধাপ এগিয়ে ৩২ নম্বরে রয়েছেন এনগারাভা। মুজারাবানি ২২ ধাপ এগিয়ে রয়েছেন ৩৬তম স্থানে। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শেখ মেহেদী হাসান ২ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছ এসেছেন। ২৭ ধাপ এগিয়ে সাইফ বসেছেন ৪৬তম স্থানে।

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট। ২০২০ সালের পর এই প্রথম সেরা দশে ফিরলেন তিনি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : মীর শা

1

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএন

2

শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি

3

ডান ঊরুতে চোট, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

4

মার্কিন সেনাদের থেকে বেসামরিকদের দূরে থাকতে বলল বিপ্লবী গার্

5

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

6

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

7

জনগণের প্রত্যাশা পূরণ করেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে জিতত

8

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

9

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

10

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

11

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

12

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্য

13

ছয় মাসেও দেখা নেই নেই, মোজতবা খামেনি নিয়ে সন্দেহ বাড়ছে

14

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

15

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

16

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

17

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

18

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

19

রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

20