Jahirul Hasan
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিবেদক:

গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ  ‘Grant Proposal Development and Research Funding’  শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ৩য় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।   উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান ও র‌্যাঙ্কিং বৃদ্ধির প্রধান ভিত্তি হলো মানসম্মত গবেষণা। আমাদের শিক্ষকদের কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশি-বিদেশি গবেষণা তহবিল বা ফান্ডিং সংগ্রহে আরও দক্ষ ও উদ্যোগী হতে হবে। সঠিক পদ্ধতিতে গবেষণা প্রস্তাবনা তৈরি করতে পারলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থার অনুদান পাওয়া অনেক সহজ হয়। তিনি বলেন, এই কর্মশালা শিক্ষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

বেরোবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন (কী-নোট স্পিকার) করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল কাইয়ুম মাসুদ। এতে গবেষণা প্রস্তাবনা তৈরির কৌশল, ফান্ডিং উৎস অনুসন্ধান এবং অনুদান প্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রাকিব এবং ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিগে সেরা শুরুর রেকর্ড ছুঁয়েও হতাশ আর্সেনাল কোচ

1

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র:

2

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

3

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

4

কাবায় এক ব্যক্তির সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তি, কী ঘটে

5

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

6

ব্যাটিংয়ে নামতে পারবেন তো স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়?

7

দক্ষ জনশক্তি তৈরি ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান

8

দুই তলাবিশিষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বানিয়েছে উ. কোরিয়

9

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

10

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

11

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

12

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

13

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

14

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

15

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

16

সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা

17

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

18

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মার

19

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

20