Jahirul Hasan
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাতুয়াইলে নতুন খেলার মাঠ নির্মাণের কাজ শুরুর ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

আগামী এক সপ্তাহের মধ্যে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের জন্য মাতুয়াইলে নতুন খেলার মাঠ নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

​ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার ডিএসসিসির উদ্যোগে লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার, আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান শিক্ষার্থীদের বিনামূল্যে পরিদর্শন করানো হবে।

​নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মো. আবদুস সালাম বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

​ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, এলাকার খালগুলো পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নাগরিকদের সার্বিক সহযোগিতা চেয়ে তিনি বলেন, যত্রতত্র খালের ওপর অপরিকল্পিত ব্রিজ নির্মাণ না করে সিটি কর্পোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দিন। নাগরিকদের খাল পারাপারের জন্য প্রয়োজনীয় কালভার্ট সিটি কর্পোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ করে দেবে।

​খেলার মাঠ প্রসঙ্গে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মো. আবদুস সালাম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে মাতুয়াইলে প্রায় ১.৫ একর জমির ওপর আরেকটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের কাজ শুরু করবে ডিএসসিসি। পাশাপাশি আজ উদ্বোধনকৃত মাঠে আলোকসজ্জা ও নেটের ব্যবস্থাসহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, একটি উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই মাঠ থেকে উপকৃত হবেন।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসন-২ এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবিউল্লাহ নবি, কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত আরব নেতা আহম

1

রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে কিন্ডারগার্টেন ও ক্লিনিক ক

2

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

3

কিম জং উনের আরও সন্তান থাকতে পারে: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প

4

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

5

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

6

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন

7

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

8

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

9

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএস

10

ভেদরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

11

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

12

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

13

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

14

৯/১১ হামলার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র টানলেন ট্রাম্প

15

মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি

16

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

17

দীঘির কপাল খুলবে কবে?

18

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

19

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

20