Jahirul Hasan
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা


ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনার ১-০ গোল ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। তবে মাঠের উত্তেজনা কেবল খেলাতেই সীমাবদ্ধ থাকেনি, শেষ বাঁশি বাজতেই দু’দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হয় তীব্র গোলযোগ, যা পরে হাতহাতিতে রূপ নেয়।

ম্যাচের ৯৩তম মিনিটে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচের পুরো সময়জুড়ে চলতে থাকা মানসিক চাপ ও উত্তেজনা শেষ বাঁশি বাজার পর ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মিডফিল্ডার গাভির সাথে বাগবিতণ্ডায় জড়ান। মুহূর্তের মধ্যেই তা ধাওয়া-ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে পরিস্থিতি শান্ত করার জন্য খেলোয়াড়দের আলাদা করতে দেখা যায়।

অনভিপ্রেত এই ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। এই হাতাহাতির পেছনে কারা দায়ী এবং ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ কী—তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে ফিফা। তবে এ সংক্রান্ত তদন্ত কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

1

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

2

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

3

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

4

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

5

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

6

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

7

বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক হলেন হাফিজ উদ্দিন

8

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

9

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

10

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

11

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

12

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

13

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

14

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

15

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

16

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

17

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

18

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

19

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

20