Jahirul Hasan
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের


যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিয়ে হরমুজ পাড়ি দিতে গিয়ে ইরানের হামলার কবলে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার জাহাজ। আজ শুক্রবার (৩১ জুলাই) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, জাহাজগুলো তাদের নির্দেশনা উপেক্ষা করেছিল। এ কারণে এগুলোর ওপর হামলা হয়। এরপর জাহাজগুলো থেমে যায়।

আর এ হামলার পর আরও চারটি জাহাজ দ্রুত তাদের গতিপথ বদলে ফেলে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড।

তারা এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, “নিয়ম অমান্যকারী দুটি ট্যাংকারে হামলা চালানো এবং এগুলো থামিয়ে দেওয়া হয়। অপরদিকে চারটি ট্যাংকার দ্রুত সময়ে তাদের গতিপথ বদলে আগের জায়গায় ফিরে যায়। সামরিক বাহিনী জানিয়েছে, এই জাহাজগুলো একটি ঘোষিত পথ দিয়ে ও যুক্তরাষ্ট্রের আকাশ নিরাপত্তা নিয়ে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।”

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন হরমুজ প্রণালি নিয়ে মূল লড়াই হচ্ছে। এমন পরিস্থিতিতে আজই নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি যুদ্ধ ও যুদ্ধের কারণ পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

1

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

2

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

3

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

4

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

5

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

6

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ

7

এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন

8

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

9

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

10

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

11

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

12

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

13

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

15

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

16

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

17

চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

18

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৬ হাজার

19

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

20