Jahirul Hasan
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিক বিক্ষোভে কোনাবাড়ি থেকে চন্দ্রার সব পোশাক কারখানায় ছুটি

বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ পরিস্থিতিতে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর কাজে যোগ না দিয়ে বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে প্রথমে একটি কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ যানজটে আটকা পড়ে বিভিন্ন যানবাহন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরের পর কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা তাঁদের দাবি নিয়ে সড়কে নেমেছেন। তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালোতালিকাভুক্ত করা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়াতেও কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।

এদিকে তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের গেজেট আগামীকাল রবিবার (১ নভেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

1

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

2

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

3

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

4

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

5

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

6

তেহরানের রাস্তায় খাঁচাবন্দী ‘ট্রাম্প’কে ঘিরে দর্শনার্থীদের ভ

7

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য

8

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী

9

নতুন প্রতিভাবান বোলার খুঁজে পেয়েছেন মুশতাক আহমেদ

10

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

11

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

12

বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

13

কাল প্রেক্ষাগৃহে আসছে 'পোড়া প্রেম

14

আর্জেন্টিনার নাম ভাঙিয়ে ভারতে শত কোটি টাকার দুর্নীতি, জানতেন

15

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হা

16

ডু প্লেসির মানিব্যাগ প্রায় খালি করে দিয়েছেন ‘দামি বন্ধু’ কোহ

17

হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

18

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

19

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

20