Jahirul Hasan
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা


বাবা হোর্হে মেসিকে হারিয়ে শোকে মুহ্যমান লিওনেল মেসির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থরা। বোকা জুনিয়র্সের অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেস জানিয়েছেন, কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে মেসির বাবার শেষকৃত্যে যোগ দিতে রোজারিও যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পরই স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে রোসারিওর উদ্দেশে রওনা দেন ইন্টার মায়ামির তারকা মেসি। বর্তমানে পরিবারের সঙ্গে সেখানেই রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

বাংলাদেশ সময় রবিবার সকালে বোকা জুনিয়র্সের ম্যাচ শেষে পারেদেস জানান, এই কঠিন সময়ে মেসির পাশে দাঁড়াতে রোসারিও যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

পারেদেস বলেন, 'আমি তার সঙ্গে কথা বলতে পারিনি। জানি, সে ভ্রমণে ছিল। তার ফেরার জন্য অপেক্ষা করছি, যাতে এই সময়ে তার পাশে থাকতে পারি। আমাদের পাশে পেলে অবশ্যই তার ভালো লাগবে। এখন কয়েকজন সতীর্থের সঙ্গে কথা বলব আমরা আজ যাব, নাকি আগামীকাল।'

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, হোর্হে মেসির শেষকৃত্য হবে একান্ত পারিবারিক আয়োজনে। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।

তবে মেসির বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রোসারিওতে তাঁর সমর্থকদের ভিড় দেখা গেছে। শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ না থাকলেও অনেক ভক্ত হোর্হে মেসির সমাধিস্থলের গেটে জড়ো হয়ে মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

1

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

2

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

3

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

4

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

5

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

6

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

7

দেশে ফিরলেন স্পিকার

8

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

9

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ ত

10

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

11

পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-হিজলা রেললাইন নির্মাণে সম্ভাব্যতা য

12

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

13

ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্য

14

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

15

ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন

16

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

17

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

18

হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

19

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

20