Jahirul Hasan
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধানে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান মতপার্থক্য ও সমস্যার সমাধানে প্রস্তুত তেহরান।

বুধবার ইরাকের প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে)-এর প্রধান বাফেল তালাপানির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, ইরান ও ইরাকি কুর্দিস্তান অঞ্চলের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। প্রতিবেশীসুলভ সম্পর্ক ও অভিন্ন ঐতিহ্যের ভিত্তিতে দুই পক্ষের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের অভিন্ন সম্পর্ক ও স্বার্থ রয়েছে। এসব অভিন্ন বিষয়কে কাজে লাগিয়ে সহযোগিতা, স্থিতিশীলতা ও উন্নয়নের পথ সুগম করা উচিত।

এ সময় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ ও সংঘাত উসকে দিয়ে তাদের সক্ষমতা দুর্বল এবং সম্পদ থেকে সুবিধা নেয়ার চেষ্টা করছে।

পেজেশকিয়ান বলেন, অস্থিতিশীলতা ও মতপার্থক্যের কারণগুলো কমাতে সহযোগিতা ও সংলাপ বাড়ানো জরুরি। কোনো গোষ্ঠীর যৌক্তিক দাবি থাকলে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার কাঠামোর মধ্যে থেকে তা সমাধানে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।

একই সঙ্গে সব পক্ষকে সুপ্রতিবেশীসুলভ আচরণ এবং অতিরিক্ত দাবি ও অনুচিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট।

তিনি বলেন, মুসলিমদের মধ্যে অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সংলাপ ও ন্যায়বিচারের মাধ্যমে আঞ্চলিক সমস্যাগুলোর সমাধান সম্ভব।

বৈঠকে বাফেল তালাপানি ইরানকে ইরাকি কুর্দিস্তানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। দুই পক্ষের সম্পর্ক আরও উন্নত করা এবং যৌথ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। 

সূত্র: প্রেসটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

1

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

2

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

3

আর্সেনালের পরিবর্তে ম্যানসিটিতে যোগদানের কারণ জানালেন মঙ্গা

4

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল

5

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

6

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

7

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

8

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

9

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

10

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

11

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

12

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

13

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

14

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

15

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

16

তাপপ্রবাহ কমলো ২০ জেলা থেকে, অব্যাহত রয়েছে পাঁচ জেলায়

17

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

18

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

19

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

20