Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার


বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ইস্যুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে উয়েফা। পাশাপাশি, এই বিতর্কিত প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত কোনো নথিপত্র যাতে নষ্ট না করা হয়, সে বিষয়েও তাকে সতর্ক করা হয়েছে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জশুয়া কুশনার, গ্রেগ মাফি, জেপি মরগান এবং ওপেন ইকোনমিক্স-এর কাছেও চিঠি পাঠিয়েছে। এতে তাদের জানানো হয়েছে, স্থগিত হয়ে যাওয়া ওই প্রস্তাবের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কারণে সংস্থাটি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

ইএসপিএন ইনফান্তিনোর উদ্দেশ্যে পাঠানো নথিপত্র সংরক্ষণ সংক্রান্ত একটি চিঠির একটি কপি সংরক্ষণ করেছে। চিঠতে প্রমাণাদি ধ্বংস করা থেকে বিরত থাকার আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।

ব্যাপক সমালোচনার মুখে ইনফান্তিনো বিশ্বকাপের মালিকানার একাংশ বিক্রির প্রস্তাবটি বাতিল করেছিলেন। ইনফান্তিনো কুশনার পরিবারসহ বিভিন্ন বেসরকারি বিনিয়োগকারীর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে মঙ্গলবার সেই ঘোষণার পর থেকেই এর বিরুদ্ধে তীব্র আপত্তি ও সমালোচনা বাড়তে থাকে।

এর আগে শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে ইনফান্তিনো জানান, এই প্রস্তাবটি আর এগোবে না। এর আগের দিন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা-র ৫৫টি সদস্য দেশ ওই প্রস্তাবের প্রতিবাদে বিশ্বকাপ ও ফিফার অন্যান্য সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পরই তার এই ঘোষণাটি এল।

ফিফার দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই পরিকল্পনার সমালোচনা করেন; তাদের মধ্যে একজন প্রেসিডেন্টের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং অন্যজন জানান, এই প্রকল্পের বিষয়ে কর্মীদের বিভ্রান্ত করা হয়েছিল। ফিফার বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্ট যেমন বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি অঙ্গপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ইনফান্তিনো করেছিলেন। এই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ২০২৭ সালের মার্চে ফিফা প্রেসিডেন্ট হিসেবে তার প্রত্যাশিত পুনর্নির্বাচন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

1

ইন্টার পরীক্ষার আগে রিয়াল শিবিরে সুখবর

2

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

3

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন— পাশে দাঁড়িয়ে ছবি ত

4

‘জান্নাত ৩’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

5

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০

6

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

7

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

8

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

9

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের দাবিতে ক্রিকেট কিংবদন্তিদের চি

10

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

11

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

12

ব্যালন ডি’অরের জন্য ‘ভিক্ষা’ চাইবেন না ইয়ামাল

13

বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র

14

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

15

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত

16

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

17

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

18

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

19

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

20