Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উৎসাহিত করা এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ ঘটাতে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)-এর উদ্যোগে ‘নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিতর্কে আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)-এর সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আবদুর রহমান আস সাদী।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ।

প্রশিক্ষকরা তাদের আলোচনায় বিতর্কের মৌলিক ধারণা, বিভিন্ন ধরনের বিতর্ক, যুক্তি উপস্থাপনের কৌশল, বক্তব্য প্রদান, মঞ্চে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিষয়ে আলোচনা করেন।

সভাপতি মো. আবদুর রহমান আস সাদী বলেন, “আমরা কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের পথ নয়; এটি একজন সচেতন, চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার যাত্রা। ‘নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬’-এর মাধ্যমে আমরা চাই, আজ যারা আমাদের পরিবারে যুক্ত হলো, তারা যেন কেবল দক্ষ শিক্ষার্থী নয়, বরং যুক্তিবাদী, মানবিক, মুক্তচিন্তার অধিকারী এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।”

তিনি আরও বলেন, “বিতর্ক আমাদের শেখায় প্রশ্ন করতে, ভিন্নমতকে সম্মান করতে, যুক্তির আলোকে সত্য অনুসন্ধান করতে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে। আমরা বিশ্বাস করি, আজকের এই নবীনরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। আর সেই নেতৃত্বের ভিত্তি হবে জ্ঞান, যুক্তি, মূল্যবোধ ও মানবিকতা। এই যাত্রায় কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবসময় তাদের পাশে থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

1

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

2

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ঘিরে বড় সিদ্ধান্ত আর্জেন্ট

3

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

4

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

5

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

6

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

7

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

8

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

9

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

10

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

11

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

12

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

13

পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম

14

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

15

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

16

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

17

সুখবর পেল আর্সেনাল

18

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

19

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

20