Jahirul Hasan
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

একটি গান। সেটার কথা, সুর-সংগীতের কাজগুলো হয়েছে ঢাকায়। অথচ শিল্পী রয়েছেন আমেরিকায়। অগত্যা সেখান থেকেই ভয়েস রেকর্ড করে পাঠালেন এখানে। অতঃপর পূর্ণতা পেলো সেই গান।

এমনটা ঘটল নাজু আখন্দের নতুন গান ‘যত্নের তানপুরা’র ক্ষেত্রে। দীর্ঘদিন পর নতুন গানটি প্রকাশ করলেন শিল্পী। বুধবার (২৬ আগস্ট) ইউটিউবে এসেছে গানটি।

‘যত্নের তানপুরাটা ভেঙে ফেলেছি/ আমি আর গান গাইবো না’-এমন হাহাকার মেশানো কথায় গানটি লিখেছেন রাজু চৌধুরী। এহসান রাহীর সুরে মিউজিক প্রোগ্রামিং করেছেন সবুজ আশীষ; আর মিক্স-মাস্টারিংয়ে আমজাদ হোসেন বাপ্পী। গানটির ভিডিও বানিয়েছেন আল মাসুদ। মনোরম লোকেশনে চিত্রায়িত এ ভিডিওতে মডেল হয়েছেন তানহা।

নাজু আখন্দ বলেন, ‘গান আমার রক্তের সঙ্গে মিশে আছে। অনেক দিন পর মৌলিক গান নিয়ে এলাম। আমি যে গানগুলোই করেছি, খুব যত্ন নিয়ে করেছি। এটিও তাই। এটি মেলোডি ধাঁচের গান। কথা-সুর যে কারো ভালো লাগবে। খুব আবেগ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি।’

উল্লেখ্য, গায়িকা নাজু আখন্দের জন্ম ঢাকার সাভারে। ২০০০ সালে স্কুলে থাকাকালীন নিজের প্রথম অ্যালবাম ‘কাঁচা হলুদের রং’ প্রকাশ করেন। এরপর ২০০৯ সালে ‘স্বপ্নকন্যা’, ২০১৩ সালে ‘একটু জায়গা দে’ এবং ২০১৫ সালে ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ একক অ্যালবামগুলো উপহার দেন। এছাড়া ২০০১ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘মায়ের সম্মান’ দিয়ে প্লেব্যাকে অভিষেক হয় নাজুর। এরপর গত দুই যুগে সিনেমার প্রায় ২৫০টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১০ সালে সেরা গায়িকা হিসেবে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডও পেয়েছেন এই শিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

1

পবিত্র মক্কায় হামলার বিরল সতর্কতা জারি সৌদির

2

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

3

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

4

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

5

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানব

6

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

7

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

8

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত

9

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

10

বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

11

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

12

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

13

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত

14

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও

15

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

16

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

17

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

18

সংবিধানে ঈমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে যাকাত চালুর দাবি

19

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

20