Jahirul Hasan
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাংক ও সরকারের গোপন তথ্য সুরক্ষায় বড় হুমকি হয়ে উঠতে পারে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর হাতে এমন কিছু ‘বোমা ফাটানো’ তথ্য রয়েছে, যা কয়েক মাসের মধ্যেই ব্যাংক ও সরকারি সংস্থাগুলোর তথ্য সুরক্ষার মূল ভিত্তি নাড়িয়ে দিতে পারে। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এর ফলে বিশ্বজুড়ে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

খ্যাতনামা তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে জানান, গোপন তথ্য সংকেতায়িত (এনক্রিপ্ট) করার কয়েক দশকের পুরোনো গাণিতিক সমস্যা সমাধানে শক্তিশালী এআই মডেলগুলো বড় অগ্রগতি অর্জন করেছে বলে নির্ভরযোগ্য গুঞ্জন রয়েছে। এমনটি সত্য হলে হ্যাকার বা অন্যরা খুব দ্রুতই ব্যাংক লেনদেন, কূটনৈতিক বার্তা ও ব্যক্তিগত ইমেইলের মতো গোপন তথ্য সহজেই উদ্ধার করতে পারবে। ফলে গোয়েন্দা সংস্থা, সরকার ও ব্যাংকগুলোকে হঠাৎ করেই তাদের যোগাযোগব্যবস্থা বদলাতে হবে, নইলে স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলো বেশ কিছু গাণিতিক অগ্রগতির ঘোষণা দিয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক স্টিভেন মারডক বলেন, কোয়ান্টাম কম্পিউটারের ঝুঁকি মোকাবিলায় ২০৩২ সাল নাগাদ উন্নত এনক্রিপশনে যাওয়ার ধীরগতির পরিকল্পনা ছিল। কিন্তু এআইয়ের দ্রুত অগ্রগতি সেই সময়সীমাকে অনেক এগিয়ে আনতে পারে। গণিতবিদ মার্কাস ডু সোটয় বিবিসি রেডিও ৪-কে বলেন, ইলেকট্রনিক গোপনীয়তা রক্ষার মূল সমস্যাটি নিয়ে কেউ কথা না বলায় ধারণা করা হচ্ছে এটি ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে এবং ভয়াবহ প্রভাবের কথা ভেবে তা গোপন রাখা হয়েছে।

যদিও এআই প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিশেষজ্ঞদের মতে, এআই হয়তো এনক্রিপশন ভাঙার নতুন উপায় খুঁজে পেয়েছে, অথবা প্রমাণ করেছে যে এমন কোনো সহজ পথ নেই। তবে এআইয়ের দেওয়া এসব গাণিতিক প্রমাণ এখনো মানব গণিতবিদদের যাচাই করে দেখতে হবে বলে জানান অ্যারনসন।

এদিকে, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানগুলোকে নতুন মডেল উন্মুক্ত করার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। সারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, এখনই সব এনক্রিপশন ভেঙে পড়বে না; তবে বড় ব্যাংক ও সরকারগুলোকে দ্রুত পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

1

দেওয়ানগঞ্জে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

2

নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সলের গেজেট প্রকাশ

3

শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দা মালিনী আর নেই

4

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

5

ভিনিসিয়ুসের জায়গায় থাকলে ক্লাব ছেড়ে দিতাম : মরিনিও

6

শোকাহত মেসির পাশে রোনালদো

7

ছোট ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ অমিতাভের বিরুদ্ধে

8

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

9

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত

10

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

11

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

12

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

13

সাফে হারের ক্ষত নিয়ে যুক্তরাজ্যে ফিরলেন হামজা

14

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ ও নৌ- বিমানবাহিনীকে সন্ত্রাসী

15

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

16

শরীয়তপুর আদালত চত্বরে ৩ আইনজীবীকে মারধর, চেম্বার ভাঙচুরের অভ

17

ইরানে নিকট ভবিষ্যতে ইসরায়েলি হামলার যৌক্তিকতা নেই: লিবারম্যা

18

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

19

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

20