Jahirul Hasan
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!


দুই টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়। প্রথম টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে টাইগাররা। যেখানে ইনিংস ব্যবধানে হারের সঙ্গে ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবুও টাইগারদের হালকাভাবে নিচ্ছে না ক্রিকেট পরাশক্তি দেশটি। 

আসন্ন সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়ায় বলা চলে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে অস্ট্রেলিয়া। 

বাংলাদেশের বিপক্ষে নামার আগে কথা বলেছেন অজি তারকা ট্রাভিস হেড। তিনি বলেন, 'আমি বলব প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝেমধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে কোনোমতে টিকে থাকলেই হবে। কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলেন যারা গত সপ্তাহে ভালো করেছে, তখন প্রত্যাশা থাকে যে আমি অনেক রান করব। আর এটাই মাঝেমধ্যে কাল হয়ে দাঁড়ায়।'

'কারণ ক্রিকেট খুব নিষ্ঠুর খেলা। তাই আমাদের আগামী দুটি টেস্ট এবং সাউথ আফ্রিকা সিরিজের চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। ডারউইনে খেলা আমার কাছে অ্যাডিলেডের মতোই মনে হয়।' 

প্রস্তুতি ম্যাচে টাইগারদের ৫৪ রানে অলআউট হওয়া নিয়ে হেড বলেন, 'প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে। আমিও বছরের পর বছর ধরে এরকম কিছু বাজে ম্যাচ খেলেছি। এই ম্যাচগুলো সবসময়ই বেশ চ্যালেঞ্জিং, কারণ মানসিকভাব হয়তো আপনি অন্য কোথাও মনোযোগ দিয়ে রেখেছেন।'

'সত্যি বলতে খুব একটা অনুসরণ (প্রস্তুতি ম্যাচ) করিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া দলকে ছোট না করেই বলছি- বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই ভাববে। এই ম্যাচ থেকে তাদের কী অর্জন করা দরকার সেটা নিয়ে চিন্তিত থাকবে। প্রথম ইনিংসে তারা ভালো খেলেছে, ২৭০-এর মতো রান করেছে। একজন সেঞ্চুরিও পেয়েছে। তাই বাইরে থেকে দেখতে ফলাফল যেমনই লাগুক না কেন, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে, তবে দল হিসেবে ভেতর থেকে তারা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই চিন্তা করছে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

1

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

2

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

3

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

4

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

5

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ

6

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ

7

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

8

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

9

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

10

ডোনাল্ড ট্রাম্পের স‌ঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতবিনি

11

ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল

12

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

13

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

14

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

15

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

16

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

17

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রা

18

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

19

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

20