Jahirul Hasan
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

ইউক্রেনের জন্য ২০২৭ সালে ৮ হাজার ৫০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৯ দশমিক ২ বিলিয়ন ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে নরওয়ে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা। রবিবার কিয়েভ সফরে গিয়ে এ ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর। খবর আনাদোলুর।

নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষিত অর্থের বড় অংশই ব্যয় হবে সামরিক খাতে। এর মধ্যে ৭ হাজার কোটি ক্রোনার বা প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তার জন্য বরাদ্দ থাকবে। বাকি ১ হাজার ৫০০ কোটি ক্রোনার বা প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার দেওয়া হবে বেসামরিক খাতে।

স্টোর বলেন, ইউক্রেনের প্রতিরোধযুদ্ধে নরওয়ের সমর্থন অব্যাহত থাকবে। সামরিক ও বেসামরিক—উভয় ক্ষেত্রেই ইউক্রেনের পাশে থাকার বিষয়ে এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই প্রতিশ্রুতির ফলে টানা তৃতীয় বছরের মতো ইউক্রেনকে একই পরিমাণ বার্ষিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিল নরওয়ে। রাশিয়ার প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী রবিবার নর্ডিক ও বাল্টিক অঞ্চলের নেতাদের সঙ্গে কিয়েভে পৌঁছান।

স্টোর বলেন, রাশিয়ার চলমান যুদ্ধের ভয়াবহ পরিণতি ইউক্রেনের মানুষ প্রতিদিনই ভোগ করছেন। একই সময়ে তারা নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে নরওয়ের দাঁড়ানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

কিয়েভ সফরে ইউক্রেন ও নর্ডিক-বাল্টিক দেশগুলোর সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে স্টোরের। এ ছাড়া ইউক্রেনের জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সফরে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন নরওয়ের প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করার দাবি সৌদির

1

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

2

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

3

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

4

আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী

5

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

6

সংসদ সদস্যের সম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পি

7

এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন সাব্বির

8

গির্জায় প্রাণঘাতী হামলার পর সিরিয়ায় বিমান অভিযান জর্ডানের, ৭

9

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

10

হামলার সাহস পাবে না কোনও শত্রু, এমন সক্ষমতা চায় ইরান

11

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

12

হরমুজ এড়িয়েই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরল উপসাগরীয় তেল রপ্তান

13

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্

14

রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন

15

দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে

16

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

17

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদ

18

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

19

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

20