Jahirul Hasan
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চম ধাপে ভোট যেসব ইউপিতে

কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে-তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ–সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে।

ইতোমধ্যে পাঁচ ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে ইসি। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

ইসির প্রকাশ করা তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সম্প্রতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বরের আগেই দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা আছে। মোট তিন দিনে রাজনৈতিক দলের নিবন্ধনের ক্রমানুসারে এই সংলাপে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন প্রশ্নে আবুল ফজল বলেছিলেন, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না, নির্বাচনি পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দাম্মামে হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

1

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

2

যেকোনো মূল্যে নদনদী ও খালের বেদখল জমি উদ্ধার করা হবে: শাহে আ

3

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

4

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল

5

দেশে ফিরলে শেখ হাসিনার প্রতি ন্যায়বিচার করা হবে : তথ্য উপদেষ

6

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

7

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

8

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

9

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে

10

বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি

11

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

12

স্যান্ডপেপার ইস্যুতে খাজার দাবিকে সমর্থন ওয়ার্নারের

13

জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্র

14

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

15

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

16

‘একটু খ্যাতি পেলেই ক্রিকেটাররা পরিশ্রম করা ছেড়ে দেন’

17

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

18

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

19

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

20