Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রিমিয়া সেতুতে ৪ দিনে ৩ বার হামলা, প্রতিশোধ নেওয়ার ঘোষণা পুতিনের

ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতু ক্রিমিয়া ব্রিজে গত ৪ দিনে ৩ বার হামলা করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) তৃতীয় দফা হামলার পর ‘অনেক বেশি যন্ত্রণাদায়ক প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) জোটের সম্মেলনে যোগ দিতে বুধবার চীনের শেনঝেন শহরে সফরে যান প্রেসিডেন্ট পুতিন। তার পরের দিন বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে ক্রিমিয়া সেতুতে তৃতীয়বারের মতো হামলা করে ইউক্রেনের সেনাবাহিনী।

এতে ক্রিমিয়া সেতুতে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ হামলার ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের বৈঠক ছিল।

ক্রিমিয়া সেতু রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বিকেলের মধ্যেই রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।

ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পর পুতিন সাংবাদিকদের জানান, তিনি সম্প্রতি রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলকে ইউক্রেনের সঙ্গে সমুদ্রপথ বা জ্বালানি খাতে যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনার নির্দেশ দিয়েছিলেন, যাতে কোনো সমঝোতায় পৌঁছানো যায়।

“কিন্তু ক্রিমিয়া সেতুতে হামলার পর আমরা আর কোনো আলোচনা করব না। আমরা এই হামলার জবাব দেব—আমি চাই সবাই এটি জানুক”, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন পুতিন।

“এবং আমি বিশ্বাস করি, কিয়েভ প্রশাসন এই সেতুকে লক্ষ্য করে যা করেছে, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে আমাদের জবাব।”

পুতিন স্বীকার করেন যে, ইউক্রেন সেতুটির সড়ক অংশে ‘গুরুতর ক্ষতি’ করেছে, তবে এটি যথাযথভাবে মেরামত এমনকি প্রয়োজনে পুনঃনির্মাণ করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ২০১৮ সালে পুতিন নিজে উদ্বোধন করেছিলেন। এটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া উপদ্বীপটির সঙ্গে রাশিয়ার সম্পর্কের প্রতীক।

কার্চ প্রণালীর ওপর নির্মিত এই সেতুটি একসময় ইউক্রেনে থাকা রুশ বাহিনীর জন্য সরবরাহের প্রধান পথ ছিল। তবে ২০২২ সালে প্রতিবেশী দেশটিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেসবের মধ্য দিয়ে যাওয়া স্থলপথের ওপরই এখন রুশ সামরিক বাহিনী বেশি নির্ভরশীল।

পুতিন জোর দিয়ে বলেন যে, সেতুটি ‘সম্পূর্ণরূপে বেসামরিক প্রয়োজনে’ ব্যবহৃত হয়; এখানে কোনো সামরিক সরঞ্জাম, গোলাবারুদ বা জ্বালানি পণ্য পরিবহন করা হয় না। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাগুলোকে ইউক্রেনের অবকাঠামোর ওপর রাশিয়ার হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র : মস্কো টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেদওয়ান রনি-বুলবুল টুম্পার নাম ভাঙিয়ে প্রতারণা

1

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের

2

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

3

রিয়াদ ও মদিনায় ড্রোন ভূপাতিত করল সৌদি

4

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের শিরোপা জিতলো ভারত

5

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

6

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

7

কেন হঠাৎ মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ট্রাম্প?

8

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

9

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

10

নানা পাটেকরের মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তে যা এলো

11

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

12

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

13

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালে

14

সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে

15

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

16

লা লিগায় নিজেদের পক্ষে প্রথম কোনো দল পেল ৬০০ পেনাল্টি

17

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের ন

18

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

19

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা : এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কু

20