Jahirul Hasan
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী, ১ শিক্ষক নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় ২৮ জন শিক্ষার্থী ও এক জন নারী শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পেশোয়ারের দির কলোনি এলাকায় ঘটেছে এ ঘটনা।

নিহতদের শিক্ষার্থীদের মধ্যে ২৮ জন ছেলে এবং ১০ জন মেয়ে। তাদের বেশিরভাগের বয়স ১৩ বছরের কম। এছাড়া এ ঘটনায় আরও ৪০ জনেরও জন শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালের পরে ঘটেছে এ ঘটনা। স্কুলটিতে নিয়মিত ক্লাস কার্যক্রম চলছিল তখন। দুর্ঘটনার পর হতাহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

পেশোয়ারের জেলা প্রশাসক আফাক ওয়াজির জানিয়েছেন, ছাদ ধসে পড়ায় স্কুলটির শিক্ষার্থী-শিক্ষকরা জঞ্জালের তলায় আটকা পড়েছিল। উদ্ধারকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

পেশেয়ার ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মিয়াঁ সাঈদ জানিয়েছেন, স্কুল ভবনের মালিককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়েতউল্লাহ ওয়াসিম প্রদেশের বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কৃর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে আগামীকালের মধ্যে এই ঘটনার ওপর একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিহত শিশু ও শিক্ষকদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) গভর্নর ফয়সাল করিম কুন্দি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছেন। পাশাপশি আহত শিশুদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পেশোয়ারে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুসহ সবার আত্মার শান্তি ও উচ্চ মর্যাদা কামনা করেছেন।

সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে ভবন ও ছাদ ধসে পড়ার ঘটনা বিরল নয়।  প্রায়শই দুর্বল নিরাপত্তা মান এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার মূলত এসব দুর্ঘটনার জন্য দায়ী। জুলাই মাসে উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরের দেয়ালের একাংশ ধসে পড়লে ৩ থেকে ১৩ বছর বয়সী তিন শিশু নিহত হয়। একই মাসে লাহোরের বাগবানপুরা এলাকায় নির্মাণাধীন একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে এক শিশু মারা যায় এবং অন্তত পাঁচজন আহত হয়।

জুন মাসে লাহোরের কাহনা এলাকায় একটি প্রাইভেট টিউশন সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু প্রাণ হারায়। এর দুই মাসেরও কম সময় আগে ডেরা গাজি খানের একটি বেসরকারি স্কুলে শ্রেণিকক্ষের ছাদ ধসে চার শিশু নিহত ও ২০ জন আহত হয়েছিল।

সূত্র : জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্ডিশনের অজুহাত দিতে চান না শান্ত

1

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

2

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্

3

নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

4

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

5

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

6

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

7

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

8

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

9

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

10

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

11

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন

12

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

13

প্রকৌশলী অধিকার দিবসে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

14

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

15

হরমুজ সংকটের মধ্যেও ইরাকের তেল রপ্তানি বেড়ে দৈনিক ২৭ লাখ ব্

16

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

17

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

18

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

19

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

20