Jahirul Hasan
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ ম্যাচেই ছাঁটাই হলেন ইউনাইটেডের কোচ

মাত্র ৬ মাস আগে দীর্ঘ মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউট সামলানোর দায়িত্ব পাওয়ার পর বড় আশার বাণী শুনিয়েছিলেন মাইকেল ক্যারিক। তবে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বাজে পারফরম্যান্স আর মাঠের ভেতরের বিশৃঙ্খলার খেসারত দিতে হলো তাকে। নিয়োগ পাওয়ার মাত্র ১৫ ম্যাচেই ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন মাইকেল ক্যারিক।

গত মে মাসে দুই বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নিয়েছিলেন ক্যারিক। তার অধীনে গত মৌসুমের শেষ ভাগে দারুণ ছন্দে ফিরেছিল রেড ডেভিলরা। ১৭ ম্যাচের মধ্যে ১২টিতে জয় পেয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারের লড়াইয়ে ফেরা এবং চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সুবাদে নতুন মৌসুম নিয়ে ভক্তদের মনে আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি হয়েছিল।

তবে নতুন মৌসুমের শুরু থেকেই যেন গ্রাস করে নেয় দুর্ভাগ্যের ছায়া। মৌসুমের উদ্বোধনী ম্যাচেই পরাজয় এবং দলটির কৌশলগত দুর্বলতা ফুঁটে উঠে। ইনজুরির সমস্যা এবং নতুন খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার ব্যর্থতা দলের রক্ষণ ও আক্রমণভাগকে এলোমেলো করে দেয়।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের অভ্যন্তরীণ পরিবেশেও দেখা দিয়েছিল চরম অশান্তি। ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের মতো সিনিয়র খেলোয়াড়দের সাথে কৌশল ও দলবদল নীতি নিয়ে প্রকাশ্যে মতবিরোধের ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

রোমা বা অ্যাস্টন ভিলার বিপক্ষে কিছু ম্যাচে দারুণ প্রত্যাবর্তন দেখা গেলেও এভারটন, ব্রাইটান কিংবা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতা ক্যারিকের চাকরি বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না।

মূলত অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ গোলে ড্র হওয়া নাটকীয় ম্যাচটিই শেষ পর্যন্ত ক্যারিকের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। ম্যাচ শেষে ক্লাব কর্তারা নীতিনির্ধারকদের সাথে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাব এখন পরবর্তী কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোকে নিয়োগ দেওয়ার পথে হাঁটছে বলে গুঞ্জন উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের প্রত্যাশা পূরণ করেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে জিতত

1

নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক‘ বলে মামলা দায়ের পুলিশের

2

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

3

বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি

4

বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমানন

5

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

6

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারা

7

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

8

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

9

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

10

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

11

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

12

মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান

13

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

14

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

15

বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্র

16

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

17

মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাস

18

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

19

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

20