Jahirul Hasan
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী

প্রথমবারের মতো একই পর্দায় দেখা মিলবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এবং কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। খুন, রহস্য ও সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ একসঙ্গে অভিনয় করতে চলেছেন দুই বাংলার এই দুই জনপ্রিয় তারকা।

প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ এবং সম্পর্কের নানা টানাপড়েন ঘিরে এগোবে এই সিনেমার কাহিনি। পাহাড়ি পরিবেশের কোনো এক আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ করেই এসে পৌঁছায় একটি অস্বস্তিকর বার্তা। এর পরই ঘনীভূত হতে থাকে রহস্য। একাধিক চরিত্রের ভিড়ে আসল খুনি কে এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেই উত্তর খুঁজতেই এগিয়ে যাবে সিনেমার প্লট।

পরিচালক অর্জুন দত্ত এর আগে ‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ এবং ‘বিবি পায়রা’–র মতো সিনেমা পরিচালনা করেছেন। তার মধ্যে ‘ডিপ ফ্রিজ’ সিনেমাটি অর্জন করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আগের কাজগুলোতে মূলত সম্পর্কের বিভিন্ন দিক প্রাধান্য পেলেও এবার সম্পূর্ণ থ্রিলারধর্মী গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই নির্মাতা।

নতুন এই প্রজেক্ট প্রসঙ্গে অর্জুন দত্ত জানিয়েছেন, তার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এলেও প্রতিটি ছবিই আলাদা। একজন পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে তার। থ্রিলার বানানোর পরিকল্পনা ছিল অনেক দিনের, যা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে।

সিনেমাটিতে জয়া ও শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। এই দীর্ঘ তালিকায় আরও যুক্ত আছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য এবং মনোজ ওঝার মতো তারকারা।

এত বড় তারকাবহর নিয়ে এই প্রথম কোনো সিনেমা নির্মাণ করছেন অর্জুন। এ বিষয়ে তিনি বলেন, প্রতিটি চরিত্রই ভীষণ গুরুত্বপূর্ণ। এ ধরনের থ্রিলার ঘরানার সিনেমায় গল্পের বাঁধন খুব শক্ত হওয়া দরকার, নতুবা পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি নভেম্বর মাসের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

1

নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্

2

ব্যালন ডি’অর জয়ে যৌথভাবে শীর্ষে ফ্রান্স-আর্জেন্টিনা

3

এবার ক্ষমা চাইলেন এমবাপে

4

মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় ৫ মামলা, সকাল থেকে গ্রেফতার ২

5

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

6

বিশ্বকাপের আগে বুমরাহকে কম খেলানোর পরামর্শ শাস্ত্রীর

7

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

8

পাকিস্তান সেনাবাহিনীতে এতো রদবদল কেন?

9

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

10

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

11

কমলা শাড়িতে মোহনীয় পরীমনি

12

নতুন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

13

বিসিবির নতুন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটাররা কে কোন ক্যাটাগ

14

মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরা

15

নড়িয়ায় নারীকে ধর্ষণ-শিশুকে অপহরণের হুমকির অভিযোগ

16

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

17

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

18

স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

19

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

20